
বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস ২০২৬ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে সাদা ছড়ি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টা ৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উল্লেখযোগ্য অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম।
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের চলাচলে নিরাপত্তা ও স্বনির্ভরতা নিশ্চিত করার পাশাপাশি তাদের অধিকার ও সামাজিক অন্তর্ভুক্তির বিষয়ে সচেতনতা বৃদ্ধিই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
মন্তব্য করুন