
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে।
রোববার (২৩ আগস্ট) বেলা ১১টা ২০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে এ আলোচনা সভা শুরু হয়।
২০০৭ সালের ২০ থেকে ২৩ আগস্ট সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর চালানো নির্যাতন, দমন-পীড়ন ও আটকের প্রতিবাদে প্রতিবছর ২৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার ‘কালো দিবস’ পালন করে।
আলোচনা সভায় উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম এবং প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্টরা।
সভায় ২০০৭ সালের ২৩ আগস্টের ঘটনাবলি স্মরণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর সংঘটিত নির্যাতন ও দমন-পীড়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হচ্ছে।
মন্তব্য করুন