সর্বশেষ
||আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল রুনা, এবার গ্রেপ্তার অনলাইন জুয়ার অভিযোগে||কুড়িগ্রামে আসছেন আখতার, সার্জিস ও নাসীরুদ্দীন পাটোয়ারী সহ সেন্ট্রাল নেতৃবৃন্দ||চিতলমারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর ও মূল্যবান সম্পদ ভস্মীভূত||আদমদীঘিতে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার||জাবি মেডিকেলে ২১ দিনে ২০ হাজার পিস ওষুধ গায়েব||জাবিতে ২৪-২৫ জুলাই আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা||র‍্যাগিংয়ের অভিযোগে জাবির পদার্থবিজ্ঞান বিভাগের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার||মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটিতে এম এ সালাম রুবেল||সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড||‎মাটিরাঙ্গায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ‎
পারভেজ রহমান, চট্টগ্রাম প্রতিনিধি
২ জুন ২০২৬, ৪:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডিবি পুলিশের তৎপরতায় হারানো পাসপোর্ট, ল্যাপটপ ও ব্যাগ উদ্ধার: মালিকের মুখে হাসি

Share this news with

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডিবি (উত্তর) বিভাগের দ্রুত ও কার্যকর তৎপরতায় হারিয়ে যাওয়া দুটি পাসপোর্ট, একটি মূল্যবান ল্যাপটপ এবং একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এসব গুরুত্বপূর্ণ মালামাল ইতিমধ্যেই প্রকৃত মালিকের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১ জুন ২০২৬ তারিখে মোঃ শহিদুল ইসলাম নামের এক ব্যক্তি খুলশী থানাধীন দামপাড়া বাস কাউন্টার এলাকায় তাঁর ব্যবহৃত দুটি পাসপোর্ট, একটি ল্যাপটপ ও একটি ব্যাগ হারিয়ে ফেলেন। মালামাল হারিয়ে যাওয়ার পর তিনি তাৎক্ষণিকভাবে খুলশী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তীতে তিনি উক্ত জিডির কপিসহ ডিবি (উত্তর) বিভাগের শরণাপন্ন হন।

গুরুত্বপূর্ণ এই মালামাল উদ্ধারে সিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মহোদয়ের নির্দেশনায় দ্রুত অভিযানে নামে ডিবি। ডিবি উত্তর বিভাগের টিম-৩৪ এর এসআই মোঃ মহিউদ্দিন রাজু সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ নিখুঁত অনুসন্ধান কার্যক্রম শুরু করেন। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে খুলশী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে হারিয়ে যাওয়া দুটি পাসপোর্ট, ল্যাপটপ এবং ব্যাগটি অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয় ডিবি পুলিশ।

অতি দ্রুততম সময়ের মধ্যে নিজের হারিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ নথিপত্র ও মালামাল ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন জিডিকারী মোঃ শহিদুল ইসলাম। তিনি উদ্ধার অভিযানে নিয়োজিত সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে সাধারণ মানুষের নিরাপত্তা ও সেবায় নিয়োজিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মহোদয়ের প্রতি বিশেষ ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সিএমপির ডিবি পুলিশের এই তাৎক্ষণিক ও সফল অভিযান স্থানীয় মহলে বেশ প্রশংসিত হয়েছে। পুলিশের এমন তৎপরতা সাধারণ মানুষের মাঝে পুলিশের প্রতি আস্থা ও বিশ্বাস আরও বাড়িয়ে তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল রুনা, এবার গ্রেপ্তার অনলাইন জুয়ার অভিযোগে

কুড়িগ্রামে আসছেন আখতার, সার্জিস ও নাসীরুদ্দীন পাটোয়ারী সহ সেন্ট্রাল নেতৃবৃন্দ

চিতলমারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর ও মূল্যবান সম্পদ ভস্মীভূত

আদমদীঘিতে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার

জাবি মেডিকেলে ২১ দিনে ২০ হাজার পিস ওষুধ গায়েব

জাবিতে ২৪-২৫ জুলাই আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা

র‍্যাগিংয়ের অভিযোগে জাবির পদার্থবিজ্ঞান বিভাগের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটিতে এম এ সালাম রুবেল

সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড

‎মাটিরাঙ্গায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ‎

১০

মৃত্যুর আগেই নিজের কফিন তৈরি রেখেছেন সাবেক চেয়ারম্যান

১১

‎নোয়াখালীতে পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

১২

মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল গান্ধী-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতারা

১৩

দিল্লিমুখী কৃষকদের যাত্রা ঠেকাতে কড়া অবস্থান, শম্ভু সীমান্তে পুলিশি বাধা

১৪

কুষ্টিয়ায় তরুণী নির্যাতন ও ধর্ষণ মামলা রেকর্ড: প্রধান আসামি আদালতে, সহযোগীদের ধরতে অভিযান

১৫

দৌলতপুরে তুলা চাষে নতুন সম্ভাবনা, প্রণোদনার উপকরণ পেলেন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা

১৬

‎নোয়াখালী সেনবাগে ১৮ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার, আটক ৩

১৭

ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

১৮

বাংলা ছবি নিয়মিত না দেখলেও অভিনয়ে আগ্রহী কাজল

১৯

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: এখনো তাড়া করে ফেরে সেই বিভীষিকাময় স্মৃতি

২০