
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ গুম, খুন, নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে শুনানির আদেশের জন্য আদালতে হাজির করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) সকাল ৯টা ২৮ মিনিটে তাকে বহনকারী গাড়িবহর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ প্রাঙ্গণে প্রবেশ করে।
এ সময় ট্রাইব্যুনাল ও আশপাশের এলাকায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল। সংশ্লিষ্টদের তথ্যমতে, গাড়িবহর প্রবেশের সময় এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ট্রাইব্যুনাল ও আশপাশের এলাকায় গোয়েন্দা নজরদারিও জোরদার রাখা হয়েছে।
মন্তব্য করুন