
আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য (সংরক্ষিত নারী আসন) অ্যাডভোকেট সফুরা বেগম রুমী জামিনে মুক্তি পেয়েছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাত আনমানিক ৯টার দিকে তিনি লালমনিরহাট জেলা কারাগার থেকে মুক্তি লাভ করেন।
গত ৮ এপ্রিল তথ্য প্রযুক্তির মাধ্যমে অভিযান চালিয়ে রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে স্থানীয় থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। নাশকতা ও হত্যাসহ ৫টি মামলায় তাকে অভিযুক্ত করে পুলিশ।
একাধিক মামলায় গ্রেফতার সফুরা বেগম রুমিকে আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পরবর্তীতে সংশ্লিষ্ট মামলায় আদালত তাকে জামিন মঞ্জুর হলে বৃহস্পতিবার রাতে তিনি কারাগার থেকে মুক্ত হন।
মন্তব্য করুন