জাবি প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২৬, ৬:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের জন্য দেড় লক্ষাধিক টাকার বৃত্তি

Share this news with

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গাইবান্ধার শিক্ষার্থীদের শিক্ষাজীবনে সহায়তা দিতে শিক্ষাবৃত্তি প্রদান করেছে গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতি, ঢাকা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের হাতে এ বৃত্তির চেক তুলে দেওয়া হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত শিক্ষার্থীদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে বৃত্তির অর্থ দেওয়া হয়। সংগঠন সূত্রে জানা গেছে, এ কার্যক্রমে দেড় লক্ষাধিক টাকা বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম সেলিম। এছাড়া বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. খোরশেদ আলম, গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতি, জাবির সাবেক সভাপতি মো. মেহেদী হাসান, ঢাকার নীতিনির্ধারণী কমিটির সদস্যসচিব মোসাদ্দেকুর ইসলাম, জাবি শাখার সভাপতি মো. মাহমুদুল হাসান সিয়াম ও সাধারণ সম্পাদক মো. মমিনুল ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বৃত্তি বিতরণ প্রসঙ্গে জাবি শাখার সভাপতি মো. মাহমুদুল হাসান সিয়াম বলেন, গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতি, ঢাকার সহযোগিতায় শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দিতে পেরে তারা সন্তুষ্ট। আর্থিক সংকটের কারণে যেসব মেধাবী শিক্ষার্থী উচ্চশিক্ষা চালিয়ে যেতে সমস্যার মুখোমুখি হন, তাদের জন্য এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের আর্থিক সহায়তার পাশাপাশি তাদের পড়াশোনার প্রতি উৎসাহিত করাও এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। ভবিষ্যতেও জাবি শাখার পক্ষ থেকে শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতি, ঢাকার সদস্যসচিব মোসাদ্দেকুর ইসলাম বলেন, গাইবান্ধার শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির অর্থ পৌঁছে দিতে পেরে সংগঠনের সদস্যরা আনন্দিত।

তিনি জানান, সীমিত সামর্থ্যের কারণে এবার জেলার সব শিক্ষার্থীকে কর্মসূচির আওতায় আনা সম্ভব হয়নি। তবে ভবিষ্যতে কার্যক্রমের পরিধি বাড়িয়ে আরও বেশি শিক্ষার্থীকে সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এজন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোবিপ্রবিতে শিক্ষকদের ওবিই প্রশিক্ষণ, অংশ নিলেন ১০৬ শিক্ষক

১

ঢাবির টিএসসিতে ছাত্রদল সাংগঠনিক সম্পাদকের সংবাদ সম্মেলন

২

দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটির সম্ভাবনা, মন্ত্রিসভায় উঠছে প্রস্তাব

৩

সদরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু

৪

জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের জন্য দেড় লক্ষাধিক টাকার বৃত্তি

৫

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী পুলিশের ২৫ অভিযান, আটক ১৭১

৬

আদমদীঘিতে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সচেতনতার তাগিদ

৭

ঢাবিতে জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায়ী শিক্ষার্থী সংবর্ধনা

৮

বাংলাদেশ শিশু একাডেমি বগুড়া জেলা শাখার কমিটিতে আবুল কালাম আজাদ

৯

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে প্রেসক্লাবের সামনে তৃতীয় দিনের অবস্থান

১০

জাবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের নতুন সভাপতি মুনতাকিমুল বারী

১১

দৌলতপুর সীমান্তে অজ্ঞাত ব্যক্তিকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

১২

শেরপুর কলেজ মাঠে প্রবেশপথের অভাবে জরুরি সেবায় চরম দুর্ভোগে এলাকাবাসী

১৩

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ভিপি শাহিন আটক

১৪

অবশেষে সান্তাহার জংশনে ফুটওভার ব্রিজের উদ্বোধন, ফিতা কাটলেন এমপি মহিত তালুকদার

১৫

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনঃস্থাপনে জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান

১৬

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথিরের স্ত্রী সিতি হাসমাহ আর নেই

১৭

রাজশাহীতে বৃক্ষরোপণ ও সর্পদংশন সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

১৮

শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বহিষ্কার, জাবি ছাত্রশক্তির নেতা রাব্বিকে পুলিশে সোপর্দ

১৯

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাবি ছাত্রশক্তির নেতা বহিষ্কার

২০