সর্বশেষ
||ভাড়া নিয়ে বাকবিতণ্ডা: জাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, মৌমিতা পরিবহনের ৬ বাস আটক||শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হওয়ার আহ্বান ছাত্রদল নেতা সন্ধানের||হালিশহরে গভীর রাতে তরুণ-তরুণী আটক: স্থানীয়ভাবে ‘রফাদফা’র অভিযোগে জনমনে ক্ষোভ||চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ৪ সংসদীয় আসনভিত্তিক সমন্বয় কমিটি গঠনের ঘোষণা মেয়র ডা. শাহাদাতের||দীর্ঘদিন পলাতক সমতা এনজিওর নির্বাহী পরিচালক সাইদুর রহমান শাহিন গ্রেফতার||মধ্যনগরে হাওরে মাছ ধরতে গিয়ে কিশোর নিখোঁজ||গাবতলীতে ওলামা দলের ত্রি-বার্ষিক কর্মী সম্মেলন ও বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন||মৌলভীবাজারে নদ নদীর পানি কমতে শুরু করলেও নিম্নাঞ্চল প্লাবিত||সুনামগঞ্জে চোরাই গরুসহ ১ ও অনুপ্রবেশের দায়ে ৪ নারী গ্রেফতার||নন্দীগ্রামের সাংবাদিক মানিকের চিকিৎসায় আর্থিক সহায়তা
পারভেজ বাঙালী, চট্রগ্রাম প্রতিনিধি
১১ জুলাই ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ৪ সংসদীয় আসনভিত্তিক সমন্বয় কমিটি গঠনের ঘোষণা মেয়র ডা. শাহাদাতের

Share this news with

চট্টগ্রাম মহানগরীর দীর্ঘদিনের অন্যতম প্রধান সমস্যা জলাবদ্ধতা নিরসন এবং সাম্প্রতিক রেকর্ড বৃষ্টিপাতে সৃষ্ট ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে ব্যতিক্রমী ও সমন্বিত উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এ লক্ষ্যে নগরীর চারটি সংসদীয় আসনভিত্তিক পৃথক চারটি বিশেষ সমন্বয় কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (১১ জুলাই) দুপুরে দামপাড়াস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রেস্ট হাউসে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে চট্টগ্রামের নবনির্বাচিত সংসদ সদস্যদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান এবং চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। বৈঠকে সাম্প্রতিক ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতা, ক্ষতিগ্রস্ত সড়ক ও ড্রেনেজ ব্যবস্থাসহ নগরীর সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “চট্টগ্রামের নাগরিক সমস্যাগুলো কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে সমাধান করা সম্ভব নয়। সমন্বিত উদ্যোগই এ সমস্যার স্থায়ী সমাধানের একমাত্র পথ। সে লক্ষ্যেই মহানগরীর চারটি সংসদীয় আসনে আসনভিত্তিক কমিটি গঠন করা হবে।”

তিনি জানান, প্রতিটি কমিটিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), চট্টগ্রাম ওয়াসাসহ সংশ্লিষ্ট সব সেবা সংস্থার প্রতিনিধিরা অন্তর্ভুক্ত থাকবেন। এসব কমিটি সরেজমিনে সাম্প্রতিক বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অবকাঠামো, জলাবদ্ধতাপ্রবণ এলাকা, খাল-নালা ও ড্রেনেজ ব্যবস্থার বর্তমান অবস্থা চিহ্নিত করবে। পরবর্তীতে প্রয়োজনীয় সুপারিশের ভিত্তিতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

গঠিতব্য কমিটিগুলো মহানগরীর নিম্নোক্ত চারটি সংসদীয় আসনকে কেন্দ্র করে কাজ করবে—

চট্টগ্রাম-৮: বায়েজিদ ও চান্দগাঁও এলাকা।
চট্টগ্রাম-৯: কোতোয়ালী, বাকলিয়া ও ডবলমুরিংয়ের অংশবিশেষ।
চট্টগ্রাম-১০: হালিশহর, পাহাড়তলী ও খুলশী এলাকা।
চট্টগ্রাম-১১: বন্দর, পতেঙ্গা ও ইপিজেড এলাকা।

সংশ্লিষ্ট সংসদ সদস্য—অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, এরশাদ উল্লাহ, মোহাম্মদ আবু সুফিয়ান এবং সাঈদ আল নোমানের সঙ্গে সমন্বয় করে এসব কমিটি নিজ নিজ এলাকার ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ এবং ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের জন্য সুপারিশ প্রণয়ন করবে।

সভায় উপস্থিত সংসদ সদস্যরা এই উদ্যোগকে সময়োপযোগী ও জনস্বার্থসংশ্লিষ্ট পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক সেলিম মোহাম্মদ জানে আলম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন সেবা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় সিদ্ধান্ত হয়, গঠিত চারটি কমিটি সংশ্লিষ্ট সেবা সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার পাশাপাশি চলমান কাজের অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করবে। সংশ্লিষ্টদের আশা, এই সমন্বিত উদ্যোগের মাধ্যমে চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার একটি টেকসই ও স্থায়ী সমাধান সম্ভব হবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাড়া নিয়ে বাকবিতণ্ডা: জাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, মৌমিতা পরিবহনের ৬ বাস আটক

শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হওয়ার আহ্বান ছাত্রদল নেতা সন্ধানের

হালিশহরে গভীর রাতে তরুণ-তরুণী আটক: স্থানীয়ভাবে ‘রফাদফা’র অভিযোগে জনমনে ক্ষোভ

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ৪ সংসদীয় আসনভিত্তিক সমন্বয় কমিটি গঠনের ঘোষণা মেয়র ডা. শাহাদাতের

দীর্ঘদিন পলাতক সমতা এনজিওর নির্বাহী পরিচালক সাইদুর রহমান শাহিন গ্রেফতার

মধ্যনগরে হাওরে মাছ ধরতে গিয়ে কিশোর নিখোঁজ

গাবতলীতে ওলামা দলের ত্রি-বার্ষিক কর্মী সম্মেলন ও বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

মৌলভীবাজারে নদ নদীর পানি কমতে শুরু করলেও নিম্নাঞ্চল প্লাবিত

সুনামগঞ্জে চোরাই গরুসহ ১ ও অনুপ্রবেশের দায়ে ৪ নারী গ্রেফতার

নন্দীগ্রামের সাংবাদিক মানিকের চিকিৎসায় আর্থিক সহায়তা

১০

গরু চুরির সন্দেহ ও জমি বিরোধ দৌলতপুরে হামলায় নিহত যুবক

১১

দক্ষিণ পতেঙ্গায় পানিবন্দী মানুষের পাশে চসিক মেয়র, ত্রাণ বিতরণ ও পাশে থাকার আশ্বাস

১২

ভোমরা স্থলবন্দরে রপ্তানি বাণিজ্যে ধস: বৈদেশিক মুদ্রা অর্জনে বড় ঘাটতি

১৩

কুমিল্লায় পুলিশের পৃথক অভিযানে ডাকাতি-চুরি, মারামারি ও পরোয়ানাভুক্ত ৯ আসামি গ্রেপ্তার

১৪

নিখোঁজের একদিন পর নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৫

দোয়ারাবাজারে শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও জালিয়াতির গুরুতর অভিযোগ

১৬

জুড়ীতে ৩ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার

১৭

নিখোঁজের একমাস পরেও সন্ধান মেলেনি রামগঞ্জের রাসেলের

১৮

বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

১৯

দেড় যুগের অবহেলার পর শহীদ চান্দু স্টেডিয়ামে সশস্ত্র আনসার মোতায়েন

২০