সর্বশেষ
||ভয়, স্বপ্ন আর সম্ভাবনাকে জয়: রাবিতে নবীনদের আগমন||ভারতে মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন||মতিঝিলে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে যুবক||চট্টগ্রাম বন্দরে প্রথমবারের মতো ‘নিরাপত্তা সপ্তাহ’ শুরু: লক্ষ্য নিরাপদ ও সমৃদ্ধ বন্দর||মান্দায় ৩০ লিটার চোলাই মদসহ দুই নারী গ্রেপ্তার||ইবিতে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির যাত্রা শুরু, নেতৃত্বে জুবাইর-খাদেমুল||চোরাচালানের দাপটে কোণঠাসা মসলার বাজার: লোকসানের মুখে বৈধ আমদানিকারকরা||চিন্ময় ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হাইকোর্টে: অন্য ৪ মামলার রায় সোমবার||পাহাড়তলীতে শাওন খুনের মূল হোতা র‍্যাবের জালে||সেতুটি ৮টি পিলার নিয়ে দাঁড়িয়ে নেই কোন রাস্তা!

চট্টগ্রাম বন্দরে প্রথমবারের মতো ‘নিরাপত্তা সপ্তাহ’ শুরু: লক্ষ্য নিরাপদ ও সমৃদ্ধ বন্দর

দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামকে আরও নিরাপদ ও কার্যকর করে তুলতে প্রথমবারের মতো শুরু হয়েছে ‘নিরাপত্তা সপ্তাহ-২০২৬’। ‘নিরাপদ বন্দর, সমৃদ্ধ দেশ’—এই মূলমন্ত্রকে সামনে রেখে আজ রোববার (১০ মে) সকালে সপ্তাহব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমোডর আহমেদ আমিন আব্দুল্লাহ বেলুন উড়িয়ে এই বিশেষ কার্যক্রমের সূচনা করেন।

উদ্বোধনী বক্তব্যে কমোডর আহমেদ আমিন আব্দুল্লাহ বন্দরের সামগ্রিক নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, বন্দরের কার্যক্রমকে নিরাপদ রাখার মাধ্যমেই দেশের অর্থনীতির চাকা সচল রাখা সম্ভব। কেবল স্থাপনা নয়, বরং বন্দরের শ্রমিক, কর্মচারী, সকল অংশীজন এবং মূল্যবান যন্ত্রপাতির সুরক্ষা নিশ্চিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য।

বন্দরের সকল সম্পদ ও জনবলকে একটি সুসংগঠিত নিরাপত্তা কাঠামোর আওতায় নিয়ে আসার পরিকল্পনা করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, আগামী সাত দিন বন্দর জুড়ে চলবে নিবিড় পর্যবেক্ষণ ও মহড়া। এর মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো— মেরিন, মেকানিক্যাল ও ট্রাফিকসহ প্রতিটি বিভাগের বর্তমান নিরাপত্তা ব্যবস্থা যাচাই করা হবে এবং কোনো ঘাটতি থাকলে তা পূরণে পদক্ষেপ নেওয়া হবে।

তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ কিংবা মানবসৃষ্ট যেকোনো সংকট মোকাবিলায় বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় বাড়াতে বিশেষ অনুশীলন ও মহড়া পরিচালিত হবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে চট্টগ্রাম বন্দরের মর্যাদা অক্ষুণ্ণ রাখা কর্মক্ষমতা (Productivity) বৃদ্ধির দিকে বিশেষ নজর দেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানের পর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। বন্দর ভবন প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই র‍্যালিতে বন্দরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নিরাপত্তা কর্মীরা অংশগ্রহণ করেন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তাদের অপারেশনাল সক্ষমতা বাড়াতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে এই ‘নিরাপত্তা সপ্তাহ’কে একটি মাইলফলক হিসেবে দেখছে।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভয়, স্বপ্ন আর সম্ভাবনাকে জয়: রাবিতে নবীনদের আগমন

ভারতে মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন

মতিঝিলে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে যুবক

চট্টগ্রাম বন্দরে প্রথমবারের মতো ‘নিরাপত্তা সপ্তাহ’ শুরু: লক্ষ্য নিরাপদ ও সমৃদ্ধ বন্দর

মান্দায় ৩০ লিটার চোলাই মদসহ দুই নারী গ্রেপ্তার

ইবিতে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির যাত্রা শুরু, নেতৃত্বে জুবাইর-খাদেমুল

চোরাচালানের দাপটে কোণঠাসা মসলার বাজার: লোকসানের মুখে বৈধ আমদানিকারকরা

চিন্ময় ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হাইকোর্টে: অন্য ৪ মামলার রায় সোমবার

পাহাড়তলীতে শাওন খুনের মূল হোতা র‍্যাবের জালে

সেতুটি ৮টি পিলার নিয়ে দাঁড়িয়ে নেই কোন রাস্তা!

১০

মৌলভীবাজারে পৌর মার্কেটের নবনির্মিত ভবনের প্রথম তলা’র উদ্বোধন

১১

মৌলভীবাজারে ৩০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে পুলিশ

১২

বগুড়ায় “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” সমাপ্ত, বিভিন্ন ইভেন্টে চ্যাম্পিয়নদের উচ্ছ্বাস

১৩

বগুড়ায় নবজাতকের গলা কেটে হত্যার অভিযোগ, মা-স্বামী আটক

১৪

খুলশীতে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালংকার ও ল্যাপটপসহ আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেফতার

১৫

চট্টগ্রামে ২১ দিন পর উৎপাদনে ফিরলো ডিএপি সার কারখানা

১৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ঘিরে নতুন যুদ্ধবিরতি ঘোষণা, বিশ্বজুড়ে স্বস্তির বার্তা

১৭

টেকনাফ নাফ নদীর জিরো লাইনে বন্দী বিনিময়

১৮

দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানা সিলগালা, জব্দ নকল সিগারেট

১৯

পশ্চিমবঙ্গে নতুন অধ্যায়ের সূচনা: মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

২০