এহসানুল হক (জুবাইর), গোবিপ্রবি প্রতিনিধি
৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোবিপ্রবির আবাসিক হলে সাপের উপদ্রব, মেডিকেলে নেই প্রতিষেধক

Share this news with

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) আবাসিক হলগুলোতে একের পর এক সাপের উপস্থিতিতে আতঙ্কে রয়েছেন শিক্ষার্থীরা। গত কয়েকদিনে বিশ্ববিদ্যালয়ের একাধিক আবাসিক হলের ওয়াশরুম, নিচতলা ও আশপাশের এলাকায় সাপ দেখা গেছে। এদিকে ক্যাম্পাসে নিয়মিত সাপের দেখা মিললেও সাপের কামড়ে আক্রান্তদের তাৎক্ষণিক চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেই কোনো অ্যান্টিভেনম বা সাপের বিষের প্রতিষেধক। এতে শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

গত রোববার (৬ সেপ্টেম্বর) শহীদ তিতুমীর হলে ময়লা পরিষ্কারের সময় একটি সাপ দেখতে পান সংশ্লিষ্টরা। একই দিন রাতে হলটির তৃতীয় তলায় ৩১৬ নম্বর কক্ষের পাশের ওয়াশরুমে একটি বিষধর গোখরা সাপ দেখা যায়। এতে ওই হলের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর আগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিজয় দিবস হলের একটি ওয়াশরুমে সাপ দেখা যায়। এর মাত্র পাঁচ দিন আগেও একই হলের ওয়াশরুমে সাপের উপস্থিতি লক্ষ্য করা হয়েছিল। বারবার একই স্থানে সাপ পাওয়ায় হলটির শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।

এছাড়া কয়েকদিন আগে স্বাধীনতা দিবস হলের নিচতলাতেও সাপ দেখা যায়। শুধু আবাসিক হল নয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানেও বিভিন্ন সময়ে নানা প্রজাতির সাপ দেখতে পাওয়ার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের ধারণা, আবাসিক হলগুলোর আশপাশে দীর্ঘদিন ধরে আগাছা, ঝোপঝাড় ও অতিরিক্ত গাছপালা জমে থাকায় সেখানে সাপের আবাসস্থল তৈরি হয়ে থাকতে পারে। সম্প্রতি হলের আশপাশের অতিরিক্ত গাছপালা ও আগাছা পরিষ্কার করায় সাপগুলো নিরাপদ আশ্রয়ের সন্ধানে আবাসিক ভবনের ভেতরে প্রবেশ করে থাকতে পারে বলে মনে করছেন তারা।

শহীদ তিতুমীর হলের আবাসিক শিক্ষার্থী মুহাম্মদ তারেক বলেন, “হলের আশপাশে দীর্ঘদিন ধরে আগাছা ও ঝোপঝাড় ছিল। কিছুদিন আগে সেগুলো পরিষ্কার করা হয়েছে। আমাদের ধারণা, ওই সময় সাপের আবাসস্থল নষ্ট হওয়ায় সাপগুলো আশ্রয়ের জন্য হলের ভেতরে ঢুকে পড়তে পারে। একের পর এক হলে সাপ পাওয়ায় আমরা এখন খুবই আতঙ্কের মধ্যে আছি। প্রশাসনের উচিত দ্রুত হলের আশপাশের এলাকা ভালোভাবে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।”

এ বিষয়ে শহীদ তিতুমীর হলের প্রভোস্ট সহকারী অধ্যাপক মো. নাছির উদ্দিন বলেন, “বিষয়টি নিয়ে ইতোমধ্যে এস্টেট দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মূলত হলের আশপাশে দীর্ঘদিন ধরে আগাছা ও ঝোপঝাড় ছিল। কিছুদিন আগে সেগুলো পরিষ্কার করা হয়েছে। আমাদের ধারণা, ওই এলাকা থেকেই সাপগুলো হলের ভেতরে প্রবেশ করছে।”

তিনি আরও বলেন, “তারপরও আমরা এ বিষয়ে সতর্ক অবস্থানে আছি। হলের আশপাশে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। আশা করছি, প্রয়োজনীয় সতর্কতা ও পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না।”

এদিকে ক্যাম্পাসে প্রায়ই বিভিন্ন প্রজাতির সাপের দেখা মিললেও সাপের কামড়ে আক্রান্ত শিক্ষার্থীদের তাৎক্ষণিক চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেই কোনো অ্যান্টিভেনম। ফলে কোনো শিক্ষার্থী সাপের কামড়ের শিকার হলে তাকে দ্রুত অন্য কোনো হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার প্রয়োজন হবে।

বিশ্ববিদ্যালয়ের এনিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের আবাসিক শিক্ষার্থী শেখ লুৎফর রহমান বলেন, “ক্যাম্পাস ও আবাসিক হলগুলোতে প্রায়ই সাপ দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে মেডিকেল সেন্টারে সাপের কামড়ের চিকিৎসার জন্য অ্যান্টিভেনম না থাকা অত্যন্ত উদ্বেগের বিষয়। কোনো শিক্ষার্থী রাতে সাপের কামড়ের শিকার হলে দ্রুত চিকিৎসা পাওয়া নিয়ে আমরা শঙ্কিত। প্রশাসনের উচিত শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে মেডিকেল সেন্টারে জরুরি ভিত্তিতে অ্যান্টিভেনমসহ প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার ডা. লিখন চন্দ্র বালা বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত কাউকে সাপে কাটার ঘটনা ঘটেনি। তাছাড়া আমার জানা মতে, সাধারণত মেডিকেল সেন্টারগুলোতে অ্যান্টিভেনম রাখা হয় না। আমাদের মেডিকেল সেন্টারেও অ্যান্টিভেনম নেই। তবে কোনো শিক্ষার্থী সাপে কাটার শিকার হলে এখান থেকে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া যেতে পারে।”

তিনি আরও বলেন, “গোপালগঞ্জ মেডিকেল কলেজ আমাদের বিশ্ববিদ্যালয় থেকে খুব বেশি দূরে নয়, কাছেই। সেখানে অ্যান্টিভেনম পাওয়া যায়। তাই প্রয়োজন হলে আক্রান্ত শিক্ষার্থীকে দ্রুত সেখানে নেওয়া সম্ভব। আমরা চাইলেও এখানে অ্যান্টিভেনম সংরক্ষণ করা কিছুটা কঠিন। কারণ অ্যান্টিভেনম প্রয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় চিকিৎসা-সুবিধা ও পর্যাপ্ত ব্যবস্থা থাকা জরুরি। এছাড়া অ্যান্টিভেনমের কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও রয়েছে। পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় এখানে অ্যান্টিভেনম প্রয়োগ করা কঠিন।”

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমুদ্রের ভাঙনে হারিয়ে যাচ্ছে বাবার কবর, শেষবারের মতো জিয়ারত ছেলের

১

ফেসবুকে অস্ত্র প্রদর্শনের ভিডিও ভাইরাল, এনসিপি নেতা মুজাহিদের ঘটনায় তদন্তে পুলিশ

২

বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে: আতিকুর রহমান রুমন

৩

জুয়ার টাকা উত্তোলন নিয়ে বাগবিতণ্ডা, গ্রেপ্তার ছাত্রলীগের সহ-সভাপতি

৪

আদমদীঘিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

৫

নোয়াখালীতে ‎জ্বালানি ও নিত্যপণ্যের দাম নিয়ে প্রচারপত্র বিতরণ করলেন এমপি শাহজাহান

৬

দেড় মিনিটে মন্ত্রীকে ২৫ বার ‘স্যার’, সেই ইউএনও আবারও আলোচনায়

৭

গুলশানে মার্কিন নাগরিকের অস্বাভাবিক আচরণ, দূতাবাসে নেওয়ার তথ্য

৮

ধুনট উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা, সভাপতি লিখন ও সম্পাদক রাকিবুল

৯

অশ্রুসজল চোখে প্রতিমা বিসর্জন, কুড়িগ্রামে শেষ হলো দুর্গোৎসব

১০

অতিরিক্ত ক্লাসের আড়ালে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক

১১

বগুড়ায় মাদকবিরোধী অভিযান জোরদারে ডিএনসিকে দুই মোটরসাইকেল দিল চেম্বার

১২

কক্সবাজারে সাগরে দুর্গাপ্রতিমা বিসর্জন, ৪৫ মিনিটে বিদায় ৩৮০ প্রতিমার

১৩

শেরপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের প্রতিটি পূজামণ্ডপে আর্থিক সহায়তা দিলেন শহিদুল ইসলাম

১৪

লাকসামের নাওটি স্টেশনে কর্ণফুলী কমিউটারের চার বগি লাইনচ্যুত

১৫

বাংলাদেশ লেবার পার্টির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

১৬

আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

১৭

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ

১৮

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কনস্যুলার সুরক্ষার ঘাটতি কোথায়?

১৯

আতঙ্ক কাটিয়ে লালন আখড়াবাড়িতে জনস্রোত, শেষ হলো স্মরণোৎসব

২০