নিজস্ব সংবাদদাতা
১৭ মার্চ ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খিলগাঁওয়ে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

—ফাইল ছবি।

Share this news with

রাজধানীর খিলগাঁও এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মো. আলী আজম (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

জানা যায়, আজ মঙ্গলবার (১৭ মার্চ) আনুমানিক সকাল ১১টার দিকে খিলগাঁও থানাধীন নন্দীপাড়া বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

ঢামেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর ১২টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের পক্ষ থেকে শিখা (নিহতের মেয়ে) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

নিহত মো. আলী আজম কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার নাচের পোটেয়া গ্রামের মৃত নওয়াব আলীর ছেলে। তিনি খিলগাঁওয়ের নন্দীপাড়া এলাকায় পরিবার সহ বসবাস করতেন।

এদিকে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খিলগাঁওয়ের রয়েল এইড হাসপাতালে অগ্নিকাণ্ড

কুরআনের শিক্ষা মেনে জীবন পরিচালনার আহ্বান ডা. শফিকুর রহমানের

পেট্রোল ঢেলে পাখির শরীরে আগুন, আটক টুটুল

ঠাকুরগাঁওয়ে সীমানা প্রাচীর ভেঙে জমি দখল করার চেষ্টা করেছে ভূমিদস্যুরা

জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: গোলাম পরওয়ার

বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তি ও ফখরুল-রিজভীকে শুভেচ্ছা জানিয়ে জাবি ছাত্রদলের মিছিল

ফিনলে স্কয়ারের স্টার সিনেপ্লেক্সে গোপনে ভিডিও ধারণের অভিযোগ, ক্লিনার আটক

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

জুয়া-মাদকের প্রতিবাদ করায় হামলা, হাসপাতালে মারা গেলেন শিক্ষক

১০

বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: আতিকুর রহমান রুমন

১১

‎নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

১২

২১ আগস্টের স্মরণে কুবিতে খালেদা জিয়ার নামফলকের পাশে ছাত্রদলের ফুলের টব স্থাপন

১৩

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম হৃদরোগে আক্রান্ত, হাসপাতালে চিকিৎসাধীন

১৪

ঈদমনি ব্রিলিয়ান্ট অর্গানাইজেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৫

ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানালো ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ

১৬

আধিপত্যবাদ নয়, ভারতের সঙ্গে সমতার সম্পর্ক চায় বাংলাদেশ: ডা. শফিকুর রহমান

১৭

নতুন মন্ত্রীসভায় শপথ নিলেন ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী

১৮

শপথ নিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন মির্জা ফখরুল

১৯

বাংলাদেশিদের টার্গেট করে পতিতাবৃত্তি, মালয়েশিয়ায় আটক ২৫

২০