এ এম ফাহাদ, খাগড়াছড়ি (মাটিরাঙ্গা) প্রতিনিধি
৩ জুন ২০২৬, ১:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‎খাগড়াছড়িতে লাশের পাশে চিরকুট, লিখা— “আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়”

Share this news with

‎খাগড়াছড়ির দীঘিনালায় চিরকুট লিখে মো. হাসান (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানা যায়। ঘটনাস্থলে পাওয়া একটি চিরকুটে লেখা, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’

‎মঙ্গলবার (২ জুন) দুপুরের দিকে খবর পেয়ে দীঘিনালা থানা পুলিশ মরদেহ উদ্ধার করেন। নিহত মো. হাসান বোয়ালখালী ইউনিয়নের মো. সাইদুল ইসলামের ছেলে।

‎জানা যায়, হাসান দীর্ঘদিন ধরে ইয়াবা সেবন ও মাদক ব্যবসায় জড়িত ছিলেন। এ কারণে কয়েক মাস আগে জেলও খাটেন। কারামুক্ত হওয়ার পরও পুনরায় মাদকের সঙ্গে জড়িয়ে পড়েন বলে দাবি স্থানীয়দের। এছাড়া মাদকাসক্তির কারণে প্রায়ই স্ত্রীকে নির্যাতন করতেন বলেও অভিযোগ রয়েছে।

‎নিহতের খালাতো ভাই মো. মাসুদ জানান, হাসান সোমবার বিকেলে স্ত্রীকে মারধর করেন। এরপর বাড়ি থেকে বের হয়ে তার সঙ্গে কথা বলেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে ফোন করলে ধরেনি। পরে পরিবারের কাছ থেকে জানতে পারি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

‎নিহতের স্ত্রী খোদেজা বেগম বলেন, ‘কিছুদিন ধরে মাদকের সঙ্গে জড়িয়ে পড়ায় সংসারে অশান্তি বেড়ে যায়। নিয়মিত কাজ করতো, সংসারে খরচও দিতো না। প্রায়ই আমাকে মারধর করতো। সোমবার বিকেলে মারধরের করলে আমি আত্মীয়ের বাড়িতে চলে যাই। এসময় সে বাড়িতে একাই ছিল। সকালে ফিরে এসে দরজা বন্ধ দেখতে পাই। অনেক ডাকাডাকির পরও সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে ঝুলন্ত অবস্থায় দেখি।’

‎স্থানীয় ইউপি সদস্য দিল মোহাম্মদ বলেন, ‘হাসান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। জেল থেকে বের হওয়ার পরও নিজেকে সংশোধন করতে পারেনি। মাদকাসক্ত অবস্থায় তিনি আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।‘

‎দীঘিনালা থানার এসআই (উপ পরিদর্শক) প্রাণতোষ বণিক বলেন, ‘প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে একটি চিরকুট ও একটি মোবাইল পাওয়া গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

নারায়ণগঞ্জে ১১ দলীয় লংমার্চের পথসভা, জনগণের দাবিতে আন্দোলনের ঘোষণা

অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

হাতিয়ায় মায়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

কবর থেকে মরদেহ তুলে দরবারে প্রতিস্থাপন, ফিলিপনগরে উত্তেজনা

বগুড়া পুলিশে কোটি টাকার বিল-ভাউচার জালিয়াতির অভিযোগ, সম্পৃক্ততার অভিযোগ ৮ জনের

গণভোট ও জনগণের সার্বভৌম ক্ষমতা নিয়ে নাগরিক ফোরামের আলোচনা সভা

পিআইবির মহাপরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ৫% বিলম্বজনিত পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন

৭ দফা দাবিতে দলিল লেখকদের জেলা প্রতিনিধি সম্মেলন

১০

মর্যাদা, অধিকার ও ন্যায্য হিস্যা নিশ্চিতে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বিলসের সম্মেলন

১১

বিএমইউতে ICU-1 উদ্বোধন ও ক্রিটিক্যাল কেয়ার নার্সিং প্রশিক্ষণের সনদ প্রদান

১২

মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের র‍্যালি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি

১৩

এম. আলম মুরাদের ওপর হামলার বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ

১৪

মিরপুরে গ্যাস ও বিদ্যুতের দাবিতে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ

১৫

শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

১৬

ঢাবিতে ‘কাঁটাতারের শহীদ ফেলানী’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন

১৭

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩

১৮

বান্দরবানে প্রাইভেটকারের গোপন স্থানে ইয়াবা, চালক আটক

১৯

শ্রীকৃষ্ণের জন্মতিথিতে কুষ্টিয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা

২০