
কুমিল্লা বিভাগ বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চাঁদপুর সফরের পথে আজ শনিবার (১৬ মে) কুমিল্লায় এক পথসভায় নেতাকর্মীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, “কুমিল্লা অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি—সবদিক থেকেই বিভাগ হওয়ার যোগ্যতা রাখে। জনগণের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে সরকার কাজ করছে।”
কুমিল্লা বিভাগের দাবি দীর্ঘদিনের। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলা নিয়ে প্রস্তাবিত বিভাগটি হলে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও উন্নয়ন গতি পাবে বলে মনে করছেন স্থানীয়রা।
প্রধানমন্ত্রীর এই ঘোষণায় কুমিল্লার নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে।
মন্তব্য করুন