সর্বশেষ
||কালবৈশাখী ঝড়ের তান্ডবে লণ্ডভণ্ড মহিলা কলেজটি||বৈশাখের আগুনরাঙা কৃষ্ণচূড়া প্রকৃতিতে মুগ্ধতা ছড়িয়েছে||কুলাউড়া সীমান্তে ৯ লাখ টাকার ভারতীয় সিগারেট জব্দ||বড়লেখায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু||মৌলভীবাজারে নিষিদ্ধ ছাত্রলীগের লিফলেট প্রচার নিয়ে ফেসবুক পোস্ট ঘিরে চাঞ্চল্য||লালমনিরহাটে সীমান্ত সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মাঝে বিজিবির শিক্ষা উপকরণ বিতরণ||মৌলভীবাজারে প্রতিবেশী কর্তৃক কিশোরী ধর্ষিত, গর্ভপাতের ঘটনায় সুরগুল||কুমিল্লায় পুলিশের বিশেষ অভিজানঃ ৬০ কেজি গাঁজা উদ্ধার||কৃষি ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বর্ষবরণ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত||নিয়োগপত্রের দাবিতে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি

কালবৈশাখী ঝড়ের তান্ডবে লণ্ডভণ্ড মহিলা কলেজটি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রি কলেজের চার কক্ষের টিনশেড বিল্ডিংটি শনিবার (২৫শে এপ্রিল) দিবাগত রাতে প্রচন্ড কালবৈশাখী তান্ডবে একেবারেই লণ্ডভণ্ড হয়ে যায়।

রোববার (২৬শে এপ্রিল) পরিদর্শনে গিয়ে দেখা যায়, কলেজের পশ্চিম দিকে অবস্থিত এই টিনশেড বিল্ডিংটির উপরিভাগের টিনের চালা পুরোটাই উপড়ে গিয়ে ঝড়ের তাণ্ডবে ভেঙে চুরমার হয়ে গেছে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজাতা সরকার বলেন, বর্তমানে কলেজটিতে উচ্চ মাধ্যমিক ও স্নাতকোত্তর উত্তীর্ণ সহ সাতটি বিষয়ে অনার্স চালু রয়েছে। সব মিলিয়ে এই মুহুর্তে প্রায় তিন হাজার শিক্ষার্থী কলেজটিতে পাঠদান করছে। কিন্তু সকল শিক্ষার্থীর শ্রেণি কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য পর্যাপ্ত শ্রেণিকক্ষ নেই। তাই ক্লাসের অতিরিক্ত চাপ সংকুলান করার পাশাপাশি উচ্চ মাধ্যমিক ও ডিগ্রির পাবলিক পরীক্ষার কেন্দ্র হওয়ায় পরীক্ষা চলাকালে এই টিনশেড বিল্ডিংটি অনেক সহায়ক ভূমিকা পালন করে থাকতো। কিন্তু ঝড়ের তাণ্ডবে বিরাট ক্ষতি সাধন হয়ে গেল। বর্তমানে সকল কার্যক্রম বন্ধ হয়ে গেল। এমতাবস্থায় এটি দ্রুত মেরামত জরুরি। এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসন কতৃপক্ষের সার্বিক সহযোগিতা একান্তভাবে প্রয়োজন।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরও বলেন, কলেজটির ক্রমবর্ধমান শিক্ষার্থী প্রাতিষ্ঠানিক বহুমাত্রিক চাহিদা বিবেচনায় কলেজটিতে জরুরি ভিত্তিতে একটি বহুতল একাডেমিক ভবন নির্মাণ করা প্রয়োজন। তিনি দ্রুত একটি একাডেমিক ভবন নির্মাণের জন্য স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

উল্লেখ্য, ১৯৯৫ সালে কুলাউড়া উপজেলায় ইয়াকুব-তাজুল মহিলা কলেজ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিকভাবে ভালো ফলাফলের ধারা অব্যাহত রেখে অল্প সময়ের ব্যবধানে কলেজটিতে ডিগ্রি ও অনার্স কলেজে রূপান্তরিত হয়ে মৌলভীবাজার জেলার মধ্যে একটি স্বনামধন্য মহিলা কলেজ হওয়ার গৌরব অর্জন করে। বৃহত্তর সিলেট বিভাগের এটি প্রথম কোনো বেসরকারি কলেজ যা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সাতটি বিষয়ে অনার্স কোর্স চালু করার খ্যাতি রয়েছে।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবৈশাখী ঝড়ের তান্ডবে লণ্ডভণ্ড মহিলা কলেজটি

বৈশাখের আগুনরাঙা কৃষ্ণচূড়া প্রকৃতিতে মুগ্ধতা ছড়িয়েছে

কুলাউড়া সীমান্তে ৯ লাখ টাকার ভারতীয় সিগারেট জব্দ

বড়লেখায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু

মৌলভীবাজারে নিষিদ্ধ ছাত্রলীগের লিফলেট প্রচার নিয়ে ফেসবুক পোস্ট ঘিরে চাঞ্চল্য

লালমনিরহাটে সীমান্ত সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মাঝে বিজিবির শিক্ষা উপকরণ বিতরণ

মৌলভীবাজারে প্রতিবেশী কর্তৃক কিশোরী ধর্ষিত, গর্ভপাতের ঘটনায় সুরগুল

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিজানঃ ৬০ কেজি গাঁজা উদ্ধার

কৃষি ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বর্ষবরণ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নিয়োগপত্রের দাবিতে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি

১০

দুইটি স্লুইস গেট যেন কৃষকদের গলার কাটা

১১

ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ পরিদর্শনে এমপি সিরাজ

১২

লালমনিরহাটে বৈশাখী মেলায় নকশী কাঁথা সেলাই প্রতিযোগিতা

১৩

জাতীয় যুবশক্তির নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে তারিকুল-ফরহাদ

১৪

বনানীতে কোকোর কবর জিয়ারত ও স্মরণ সভা

১৫

শ্রীমঙ্গলে কিশোর জুনায়েদ হত্যাকাণ্ডের মূল হোতাসহ গ্রেপ্তার-৫

১৬

শ্রীমঙ্গলে ভারতীয় পন্য এস.এ পরিবহন থেকে উদ্ধার

১৭

দেবিদ্বারে ৩৪০ লিটার ডিজেল চুরির অভিযোগে আটক-২

১৮

মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজান এর সংবর্ধনা

১৯

শিক্ষাপ্রতিষ্ঠানের অস্থিরতা নিয়ে ছাত্র অধিকার পরিষদের সংবাদ সম্মেলন

২০