
রাজধানীর মিরপুরে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার দাবিতে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (২৩ জুলাই) বিকেল ৪টা থেকে মিরপুর-১০ নম্বর ফলপট্টি সংলগ্ন এলাকায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর, মিরপুর অঞ্চলের উদ্যোগে এ সমাবেশ শুরু হয়।
আয়োজক সূত্র জানায়, সমাবেশে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিনের উপস্থিত থাকার কথা রয়েছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তারা অনুষ্ঠানে উপস্থিত হননি।
সমাবেশ শেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করার দাবি জানান।
মন্তব্য করুন