সাজ্জাদ হোসেন রাজু, ফরিদপুর জেলা প্রতিনিধি
১৭ জুলাই ২০২৬, ৭:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জরাজীর্ণ অফিসার্স কোয়ার্টারে সাপের উপদ্রব, নিরাপত্তাহীনতায় চরভদ্রাসনের সরকারি কর্মকর্তারা

Share this news with

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সরকারি কর্মকর্তাদের জন্য নির্মিত অফিসার্স কোয়ার্টারের বেহাল অবস্থা ও সাপের উপদ্রব নিয়ে উদ্বেগ বাড়ছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভবনগুলো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি কোয়ার্টারের একটি বাসায় সাপ ঢুকে পড়ার ঘটনায় সেখানে বসবাসরত কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা যায়, উপজেলার হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে কর্মরত অডিটর মো. পিয়াস বিশ্বাস গত ১ জুলাই ২০২৬ তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সরকারি কোয়ার্টারে একটি ইউনিট বরাদ্দের আবেদন করেন। পরবর্তীতে তাকে দুটি কক্ষ, একটি রান্নাঘর ও একটি বাথরুমসহ একটি ইউনিট বরাদ্দ দেওয়া হয়। এর জন্য প্রতি মাসে ৪ হাজার ৫০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

কোয়ার্টারে ওঠার কিছুদিনের মধ্যেই তার বাসায় একটি সাপ প্রবেশ করে। পরে স্থানীয়দের সহায়তায় সেটিকে মারা হয়। এ ঘটনায় তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন।

মো. পিয়াস বিশ্বাস জানান, কোয়ার্টারের রান্নাঘরসহ বিভিন্ন অংশের অবস্থা অত্যন্ত নাজুক। চারপাশে অপরিচ্ছন্ন পরিবেশ ও ঝোপঝাড় থাকায় সাপসহ বিভিন্ন বিষাক্ত প্রাণীর উপদ্রব বেড়েছে। সাত মাস বয়সী সন্তানকে নিয়ে তিনি চরম উদ্বেগের মধ্যে রয়েছেন।

তিনি বলেন, “আমার সন্তানের বয়স মাত্র সাত মাস। এমন পরিবেশে একটি শিশুর সুস্থ ও স্বাভাবিকভাবে বেড়ে ওঠা কঠিন। আল্লাহ না করুক, যদি সাপটি আমার সন্তানকে কামড় দিত, তাহলে হয়তো অপূরণীয় ক্ষতি হয়ে যেত।”

পিয়াস বিশ্বাস আরও অভিযোগ করেন, সরকারি ভবনের রক্ষণাবেক্ষণ ও সংস্কারের জন্য প্রতি অর্থবছরে সরকার ও উপজেলা পরিষদ থেকে বরাদ্দ দেওয়া হয়। পাশাপাশি অফিসার্স কোয়ার্টারের বাসাভাড়া থেকেও উপজেলা পরিষদের উল্লেখযোগ্য রাজস্ব আয় হয়। কিন্তু দীর্ঘদিনেও ভবনগুলোর দৃশ্যমান কোনো সংস্কারকাজ না হওয়ায় তিনি এসব অর্থ যথাযথভাবে ব্যয় হচ্ছে কি না, সে প্রশ্ন তুলেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, অফিসার্স কোয়ার্টারের বেশ কয়েকটি ভবনের দেয়ালে ফাটল দেখা দিয়েছে, বিভিন্ন স্থানে ছাদের পলেস্তারা খসে পড়ছে এবং আশপাশের ঝোপঝাড় পরিষ্কার না করায় সাপ ও অন্যান্য প্রাণীর উপদ্রব দিন দিন বেড়েই চলেছে। এতে সেখানে বসবাসরত কর্মকর্তা-কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে চরভদ্রাসন উপজেলা প্রশাসনের বক্তব্য জানতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা দ্রুত কোয়ার্টারগুলোর সংস্কার, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং নিরাপদ আবাসন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতিয়ায় মায়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

কবর থেকে মরদেহ তুলে দরবারে প্রতিস্থাপন, ফিলিপনগরে উত্তেজনা

বগুড়া পুলিশে কোটি টাকার বিল-ভাউচার জালিয়াতির অভিযোগ, সম্পৃক্ততার অভিযোগ ৮ জনের

গণভোট ও জনগণের সার্বভৌম ক্ষমতা নিয়ে নাগরিক ফোরামের আলোচনা সভা

পিআইবির মহাপরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ৫% বিলম্বজনিত পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন

৭ দফা দাবিতে দলিল লেখকদের জেলা প্রতিনিধি সম্মেলন

মর্যাদা, অধিকার ও ন্যায্য হিস্যা নিশ্চিতে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বিলসের সম্মেলন

বিএমইউতে ICU-1 উদ্বোধন ও ক্রিটিক্যাল কেয়ার নার্সিং প্রশিক্ষণের সনদ প্রদান

মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের র‍্যালি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি

১০

এম. আলম মুরাদের ওপর হামলার বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ

১১

মিরপুরে গ্যাস ও বিদ্যুতের দাবিতে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ

১২

শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

১৩

ঢাবিতে ‘কাঁটাতারের শহীদ ফেলানী’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন

১৪

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩

১৫

বান্দরবানে প্রাইভেটকারের গোপন স্থানে ইয়াবা, চালক আটক

১৬

শ্রীকৃষ্ণের জন্মতিথিতে কুষ্টিয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা

১৭

আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত

১৮

নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে শাহবাগে গণকর্মসূচি, যান চলাচল বন্ধ

১৯

বগুড়ার শিবগঞ্জে দুর্ঘটনায় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ি

২০