সর্বশেষ
||বায়ুদূষণে বছরে ৮৮ হাজার অকালমৃত্যু, অর্থনীতিতে ২৩ বিলিয়ন ডলারের ক্ষতি: জাবির গবেষণা||১৮ পূর্ণ, আশ্রয় ছাড়ার নির্দেশ; পরীক্ষার আগে অনিশ্চয়তায় পাঁচ এতিম শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্ন||জলাবদ্ধতার কারণে ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু||মৃত্যুর পর জানতে পারে মিজান বৃত্তি পেয়েছে||টানা বর্ষণে বিপর্যস্ত রাঙ্গামাটি, স্বস্তি ফিরছে ধীরে ধীরে||চট্টগ্রামের বন্যার্তদের পাশে কুবির ‘চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’||বান্দরবানে বন্যাদুর্গতদের পাশে সরকারের আশ্বাস, ক্ষতিগ্রস্ত ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী||ঠাকুরগাঁওয়ে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু||বরগুনায় ‘কৃষক স্মার্ট কার্ড’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত||বৃক্ষ হাতে গাবতলীতে সবুজের বার্তা ছড়িয়ে দিচ্ছেন ছাত্রদল নেতা পলাশ
মোঃ মাসুদ রানা মনি, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
১৬ জুলাই ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মৃত্যুর পর জানতে পারে মিজান বৃত্তি পেয়েছে

Share this news with

মারা যাওয়ার পরের দিন প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ায় জানা যায় মিজান বৃত্তি পেয়েছে। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের পানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মিজানুর রহমান (১১) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পরদিন প্রাথমিক বৃত্তি লাভ করেছেন।

কিন্তু এ আনন্দ মিজানুর রহমানের বাবা,মা, শিক্ষক এবং সহপাঠীদের মাঝে আনন্দের বদলে শোক আরো বেশি ঘনিভূত হয়েছে । পুরো আনন্দটাই যেন বিষাদে পরিনত হয়েছে।

বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আবদুল হান্নান জানান, ২০২৫ইং সনে অনুষ্ঠিত সরকারি বৃত্তি পরিক্ষায় পানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১২জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ৬জন ট্যালেন্টপুলে ও ৬জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে শতভাগ সফলতা লাভ করে। প্রকাশিত ফলাফলে দেখা যায় ৫ম শ্রেণির শিক্ষার্থী মিজানুর রহমান (রোল নম্বর ৪০৬১৭৬৬) সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে।

এ ফলাফল দেখে বিদ্যালয়ের অন্য শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে কান্নার রোল দেখা দেয়।

বৃত্তি পাওয়ার খবরটি দেয়ার জন্য বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আবদুল হান্নান, সহকারি শিক্ষক জাহিদুল ইসলামসহ কয়েকজন শিক্ষক মিজানুর রহমানের বাবা মায়ের সাথে দেখা করতে যান। এসময় মিজানের বাবা মোঃ রাছেল ও মা আকলিমা আক্তার আঁখি শিক্ষকদের জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়েন ।

মিজানুর রহমানের বাবা উপজেলার লামচর ইউনিয়নের আলি মিয়া পাটোয়ারী বাড়ির মোঃ রাছেল মিয়া জানান, গত কয়েকদিন থেকে ছেলেটির জ্বর দেখা দেয় এবং দাঁতের মাড়ি দিয়ে রক্ত ঝরলে আমরা রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানকার একজন চিকিৎসক জানান, মিজানের প্রসাবে ইনফেকশন এবং রক্তস্বল্পতা রয়েছে। পরে আমরা আবারও তাকে রামগঞ্জ ওয়াপদা সড়কের অ্যাপোলো হসপিটালের ডাক্তার রাছেলের নিকট নেয়ার পরও তিনি কোন সমস্যার কথা জানাতে পারেনি। ১১জুলাই শনিবার আমার ছেলেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে সকাল ১১টায় গৌরিপুর নামকস্থানে তার মৃত্যুর হয়।

পানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল হান্নান জানান মিজানুর রহমানের এমন মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী এবং স্থানীয় গ্রামবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সম্ভাবনাময় এই মেধাবী শিক্ষার্থীর মৃত্যুতে আমাদের বলার ভাষা হারিয়ে ফেলেছি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ ইমরান হোসেন জানান, ফল প্রকাশের পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি অবগত করেন। উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান মৃত মিজানের পরিবারকে আর্থিকভাবে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বায়ুদূষণে বছরে ৮৮ হাজার অকালমৃত্যু, অর্থনীতিতে ২৩ বিলিয়ন ডলারের ক্ষতি: জাবির গবেষণা

১৮ পূর্ণ, আশ্রয় ছাড়ার নির্দেশ; পরীক্ষার আগে অনিশ্চয়তায় পাঁচ এতিম শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্ন

জলাবদ্ধতার কারণে ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু

মৃত্যুর পর জানতে পারে মিজান বৃত্তি পেয়েছে

টানা বর্ষণে বিপর্যস্ত রাঙ্গামাটি, স্বস্তি ফিরছে ধীরে ধীরে

চট্টগ্রামের বন্যার্তদের পাশে কুবির ‘চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’

বান্দরবানে বন্যাদুর্গতদের পাশে সরকারের আশ্বাস, ক্ষতিগ্রস্ত ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

বরগুনায় ‘কৃষক স্মার্ট কার্ড’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বৃক্ষ হাতে গাবতলীতে সবুজের বার্তা ছড়িয়ে দিচ্ছেন ছাত্রদল নেতা পলাশ

১০

পত্নীতলা থানা পুলিশের অভিযানে ১৩.৭৫ লিটার চোলাইমদ সহ একজন নারী মাদক ব্যবসায়ী আটক

১১

নওগাঁর পত্নীতলায় হানিট্র্যাপের মাধ্যমে মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

১২

নিখোঁজের দুইযুগ পর মিলল পরিচয় :নরসিংদীর রেলস্টেশনে প্রতিবন্ধী হত্যার বিচার দাবিতে বগুড়ায় মানববন্ধন

১৩

নামের আগে ডাক্তার পদবি, ধরেও ছেড়ে দিল প্রশাসন

১৪

বরগুনার পাথরঘাটায় ৫ ঘণ্টা পর নিখোঁজ শ্রমিক জাহাঙ্গীরের মরদেহ উদ্ধার

১৫

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করলেন বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা

১৬

ধুনটে ককটেল হামলা মামলার এজাহারভুক্ত আসামি যুবলীগ নেতা আতিক কারাগারে

১৭

ফার্মের মুরগি বলা জেন-জিই করেছে মহাকাব্যিক বিপ্লব: রাবিতে তাজুল ইসলাম

১৮

বগুড়ায় ভুয়া ডাক্তারকে ৪০ হাজার টাকা জরিমানা

১৯

আদমদীঘিতে কুকুরের কামড়ে আহত ৭

২০