ঢামেক প্রতিনিধি
১৩ জুলাই ২০২৬, ১:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারে বাড়িভাড়া নিয়ে সংঘর্ষে প্রাণ গেল ভাড়াটিয়ার, আটক ২

Share this news with

রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারে বাড়িভাড়ার টাকা নিয়ে বিরোধের জেরে মো. স্বপন (৬০) নামে এক ভাড়াটিয়ার মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৩ জুলাই) ভোর আনুমানিক ৪টার দিকে আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারের ৩৬ নম্বর বাসা, ৪ নম্বর ভবনে এ ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্যমতে, বাড়ির মালিকের ছেলে ইছাদুল ইসলাম রিজভী ভাড়ার বকেয়া এক হাজার টাকা চাইলে স্বপন তাৎক্ষণিকভাবে টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে রিজভী ও তার চাচাতো ভাই সাদিফ ইসলাম রোহানের সঙ্গে স্বপনের হাতাহাতি হয়।

অভিযোগ রয়েছে, একপর্যায়ে তারা স্বপনকে কিল-ঘুষি ও ধাক্কা দিলে তিনি পেছনের দিকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান।

পরে ভোর ৫টা ২০ মিনিটের দিকে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

নিহত স্বপনের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলার মুন্সীকাদিরপুর এলাকায়। তার পিতার নাম মৃত আব্দুল মান্নান।

ঘটনার পর লালবাগ থানা পুলিশ অভিযুক্ত ইছাদুল ইসলাম রিজভী ও সাদিফ ইসলাম রোহানকে আটক করেছে। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছেন।

আটক রিজভীর পিতা মৃত ইসমাইল হোসেন। তিনি আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারের ৪ নম্বর বিল্ডিংয়ের ৩ নম্বর ফ্ল্যাটের বাসিন্দা। অপরদিকে, সাদিফ ইসলাম রোহানের পিতা মো. জুলহাস এবং তার বাড়ি কামরাঙ্গীরচরের মাতবর বাজার এলাকায়।

পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় লালবাগ থানায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটক দুই ব্যক্তি মাদকাসক্ত বলে অভিযোগ রয়েছে। তবে বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

উল্লেখ্য, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহারে স্কুল শিক্ষকের কোচিংয়ে না পড়লে শিক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়ার হুমকি

গোবিপ্রবিতে মশার উপদ্রব চরমে, ডেঙ্গুতে আক্রান্ত আবাসিক শিক্ষার্থী

৭০০+ চাকরির সুযোগ নিয়ে জাবিতে বসছে জাকসু জব ফেয়ার ও ক্যারিয়ার সামিট

চকরিয়ায় শেভরণ হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

বাগেরহাটে বিএনপির প্রস্তুতি সভায় অতর্কিত হামলা: বিএনপি নেতা শুভ গুরুতর আহত

নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার পেল ইসলামী বিশ্ববিদ্যালয়

গুমের অভিযোগ তদন্তের ক্ষমতা স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশনকে দেওয়ার দাবি

ধর্মীয় জ্ঞানচর্চায় জাবির রফিক-জব্বার হল মসজিদে পাঠাগারের উদ্বোধন

আইন-শৃঙ্খলা অবনতির কারণ ও টেকসই সমাধান নিয়ে সিআইপিজির গোলটেবিল বৈঠক

ডেঙ্গু-তাপপ্রবাহে বিপর্যস্ত ধুনট স্বাস্থ্য কমপ্লেক্স, জেনারেটর-পর্যাপ্ত শয্যা সংকটে ধুঁকছে

১০

গুমের শিকার ব্যক্তিদের স্মরণে এইচআরএসএসের আলোচনা সভা

১১

চকরিয়ায় ডাকাতি ও ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার, এলজি বন্দুকসহ অস্ত্র উদ্ধার

১২

জাবি অ্যাডভেঞ্চার সোসাইটির নেতৃত্বে পারভেজ-ইন্দ্রনীল

১৩

ডা. জুবাইদা রহমানের উদ্যোগে বগুড়ায় ৫ হাজার মানুষের বিনামূল্যে চক্ষু চিকিৎসা

১৪

বগুড়ায় প্রবাসীর স্ত্রীর ধর্ষণ মামলায় আসামি গ্রেপ্তার

১৫

ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, ট্রাকচালক-হেলপার পলাতক

১৬

খেলার আনন্দ মুহূর্তেই বিষাদে, পদ্মায় নিখোঁজ মোস্তাকিম

১৭

মাতামুহুরীতে মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ: কথিত মূলহোতা জিসান গ্রেপ্তার

১৮

রুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণ

১৯

নেপালে বন্যা-ভূমিধসের ভয়াবহতা: প্রাণহানি ৫৩৮, খোঁজ নেই ৯৭৭ জনের

২০