মহিবউল্লাহ কিরন, বরগুনা প্রতিনিধি
১০ জুলাই ২০২৬, ৯:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে আমতলীতে জুলাই পদযাত্রা অনুষ্ঠিত

Share this news with

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হাজারো প্রাণ ও রক্তের বিনিময়ে অর্জিত ‘জুলাইয়ের স্মৃতি সংরক্ষণে জুলাই জাদুঘর উন্মুক্তকরণ’ এবং ‘জুলাই সনদ বাস্তবায়নের’ দাবিতে বরগুনার আমতলীতে জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৪টায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, আমতলী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ পদযাত্রা আমতলী একে স্কুল চৌরাস্তা থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আমতলী বাঁধঘাট চৌরাস্তায় গিয়ে শেষ হয়। পরে জুলাই চেতনাকে ধারণ করে দুই দফা দাবির পক্ষে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, আমতলী উপজেলা শাখার সভাপতি ইমাম হোসেন আল-কারীম। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু রায়হান।

এ সময় বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমতলী উপজেলা শাখার যুগ্ম সম্পাদক ও পৌর সভাপতি এবং সাবেক ছাত্র ও যুবনেতা মুহাম্মদ কামরুজ্জামান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার সাবেক সভাপতি এম বাইজিদ মাহমুদ এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার স্কুল ও কলেজবিষয়ক সম্পাদক মুহাম্মদ জাহিদুল ইসলাম সিকদার।

পদযাত্রায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, আমতলী উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে শহীদদের স্মৃতি সংরক্ষণ, আহতদের পুনর্বাসন এবং ছাত্র-জনতার উত্থাপিত ‘জুলাই সনদ’ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, গত ১ জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ৩৬ দিনব্যাপী দুই দফা দাবি ও সাত দফা কর্মসূচি ঘোষণা করে। একই সঙ্গে আগামী ১৮ জুলাই ঢাকাসহ সারা দেশে ‘জুলাই জাগরণ ও স্বৈরাচার প্রতিরোধ দিবস’ পালনের ঘোষণাও দিয়েছে সংগঠনটি।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের ৯ বছর: প্রত্যাবাসন অনিশ্চিত, বাড়ছে নতুন উদ্বেগ

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত আমীরের বৈঠক

আদমদীঘিতে নববিবাহিত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধুনটে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

বগুড়ায় জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

‎নোয়াখালী বেগমগঞ্জে ৫০ পিস ইয়াবা সহ এক ব্যক্তি গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে ডিলার পয়েন্টে ভাঙচুর ও সার বিতর্কের পর বিট পুলিশিং সভা

সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘিরে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক

সীরাত চর্চা বছরজুড়ে চালুর আহ্বান জামায়াত আমীরের

১০

নোয়াখালীর পরিচিত রিকশাওয়ালার বাঁধ অপসারণ

১১

নিরাপদ অভিবাসন নিশ্চিতে সমন্বিত উদ্যোগের তাগিদ

১২

জাবির শের-ই-বাংলা হল ডিবেটিং ক্লাবের সভাপতি নাহিয়ান, সম্পাদক মুজাহিদ

১৩

‎মাটিরাঙ্গায় ১১৭ পিস ইয়াবা সহ আটক ১ ও ২ জনের কারাদণ্ড

১৪

সান্তাহারে অবৈধভাবে হারপিক ও খাবার স্যালাইন তৈরির অপরাধে ৬ মাসের কারাদণ্ড

১৫

বিএসটিআই অনুমোদন না থাকায় রাজশাহীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

১৬

ককটেল বিস্ফোরণ ও বিএনপি কার্যালয় ভাঙচুর: ধুনটে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৭

জাবির আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে রাউন্ড অফ সিক্সটিনে লোক প্রশাসন বিভাগ

১৮

মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলসহ বিভিন্ন দাবিতে ঢাকা থেকে ফুলবাড়ী প্রচারযাত্রা

১৯

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

২০