পারভেজ বাঙালী, চট্রগ্রাম প্রতিনিধি
১০ জুলাই ২০২৬, ৫:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাঙ্গুনিয়া ও দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পরিদর্শনে পুলিশ সুপার: মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

Share this news with

প্রতিকূল আবহাওয়া ও টানা বৃষ্টিকে উপেক্ষা করে চট্টগ্রামের রাঙ্গুনিয়া মডেল থানা, নবগঠিত দক্ষিণ রাঙ্গুনিয়া থানা এবং সরফভাটা পুলিশ ক্যাম্প পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম, বিপিএম। পরিদর্শন শেষে তিনি স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর বার্তা দেন।

বুধবার (৯ জুলাই) দিনব্যাপী এ পরিদর্শনে পুলিশ সুপার থানা ও পুলিশ ক্যাম্পের সার্বিক কার্যক্রম, ব্যারাক, ডাইনিং, অস্ত্রাগারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন। এ সময় কর্তব্যরত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করে তাদের দাপ্তরিক কার্যক্রম ও সুযোগ-সুবিধার খোঁজখবর নেন।

পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি জনগণের জানমাল রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। পাশাপাশি লজিস্টিক ও যৌক্তিক সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাসও প্রদান করেন।

ক্ষেত্র বাজারে জনসাধারণের সঙ্গে মতবিনিময়

থানা পরিদর্শন শেষে দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন ক্ষেত্র বাজার এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকার সাধারণ মানুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

মুক্ত আলোচনায় স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন আইন-শৃঙ্খলাজনিত সমস্যা তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল—

১. মাদকদ্রব্যের বিস্তার ও বেচাকেনা বন্ধ করা;
২. কিশোর গ্যাংয়ের অপতৎপরতা রোধ;
৩. চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূল;
৪. নিয়মিত পুলিশি টহল জোরদার করা।

এ সময় স্থানীয়রা অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে পুলিশ সুপারকে গুরুত্বপূর্ণ তথ্য দেন এবং অপরাধ দমনে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

‘অপরাধী যে-ই হোক, ছাড় দেওয়া হবে না’

জনসাধারণের বক্তব্য শোনার পর পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম বলেন, “অপরাধী ও সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আইন তার নিজস্ব গতিতে চলবে। অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি যে-ই হোক না কেন, তাকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে।”

তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা পুলিশের চলমান বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।

জনসাধারণের সহযোগিতা কামনা

কার্যকর পুলিশিং নিশ্চিত করতে জনসাধারণের সহযোগিতাকে সবচেয়ে বড় শক্তি হিসেবে উল্লেখ করে পুলিশ সুপার বলেন, “অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য নির্ভয়ে পুলিশকে জানান। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।”

জনগণের জানমাল রক্ষা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং একটি নিরাপদ সমাজ গড়ে তুলতে চট্টগ্রাম জেলা পুলিশ সর্বদা আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি আশ্বস্ত করেন।

মতবিনিময় সভায় চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেড় মিনিটে মন্ত্রীকে ২৫ বার ‘স্যার’, সেই ইউএনও আবারও আলোচনায়

১

গুলশানে মার্কিন নাগরিকের অস্বাভাবিক আচরণ, দূতাবাসে নেওয়ার তথ্য

২

ধুনট উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা, সভাপতি লিখন ও সম্পাদক রাকিবুল

৩

অশ্রুসজল চোখে প্রতিমা বিসর্জন, কুড়িগ্রামে শেষ হলো দুর্গোৎসব

৪

অতিরিক্ত ক্লাসের আড়ালে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক

৫

বগুড়ায় মাদকবিরোধী অভিযান জোরদারে ডিএনসিকে দুই মোটরসাইকেল দিল চেম্বার

৬

কক্সবাজারে সাগরে দুর্গাপ্রতিমা বিসর্জন, ৪৫ মিনিটে বিদায় ৩৮০ প্রতিমার

৭

শেরপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের প্রতিটি পূজামণ্ডপে আর্থিক সহায়তা দিলেন শহিদুল ইসলাম

৮

লাকসামের নাওটি স্টেশনে কর্ণফুলী কমিউটারের চার বগি লাইনচ্যুত

৯

বাংলাদেশ লেবার পার্টির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

১০

আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

১১

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ

১২

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কনস্যুলার সুরক্ষার ঘাটতি কোথায়?

১৩

আতঙ্ক কাটিয়ে লালন আখড়াবাড়িতে জনস্রোত, শেষ হলো স্মরণোৎসব

১৪

দুই বাংলাদেশিকে হত্যার ঘটনায় সৌদি আরবকে লাল কার্ড দেখাল ছাত্র ফেডারেশন

১৫

ধুনটে স্ত্রীকে বিয়ে করায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু হাসপাতালে

১৬

ষড়যন্ত্র থেমে নেই—দুর্গাপূজা নিয়ে নোয়াখালীতে বিস্ফোরক মন্তব্য ছাত্রদল নেতার

১৭

নিজ অর্থায়নে জাবির মুক্তমঞ্চে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন

১৮

তিন দিনের লালন উৎসবের দ্বিতীয় দিন ছেঁউড়িয়ায় উৎসবের আমেজ, রাতভর বাউলগান

১৯

অমর একুশে বইমেলা ২০২৭ শুরু ৭ জানুয়ারি, চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত

২০