আরাফাত হোসেন, জাবি প্রতিনিধি
৯ জুলাই ২০২৬, ৯:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাবির ভর্তি পরীক্ষায় রংপুর কেন্দ্রের দাবিতে ভিসির কাছে স্মারকলিপি

Share this news with

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরীক্ষা রংপুর বিভাগীয় শহরে আয়োজন এবং এ লক্ষ্যে পৃথক উপকমিটি গঠনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের কাছে স্মারকলিপি দিয়েছেন রংপুর বিভাগের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে উপাচার্যের বরাবর স্মারকলিপিটি দেন জাবিতে অধ্যয়নরত রংপুর বিভাগের অন্তর্ভুক্ত রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার কয়েকজন শিক্ষার্থী

স্মারকলিপিতে শিক্ষার্থীরা বলেন, সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসন ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরগুলোতে আয়োজনের লক্ষ্যে যে উদ্যোগ নিয়েছে এবং এ-সংক্রান্ত উপকমিটি গঠন করেছে, তা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ। তবে দেশের আটটি বিভাগের মধ্যে রংপুর বিভাগকে এ উদ্যোগের বাইরে রাখায় তারা গভীর হতাশা প্রকাশ করেন। তাদের মতে, একটি পূর্ণাঙ্গ প্রশাসনিক বিভাগ হওয়া সত্ত্বেও রংপুরকে উপেক্ষা করা সমতা ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থার নীতির সঙ্গে সাংঘর্ষিক।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, প্রতিবছর রংপুর বিভাগের হাজার হাজার শিক্ষার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। কিন্তু বিভাগীয় শহরে পরীক্ষা কেন্দ্র না থাকায় তাদের শত শত কিলোমিটার পথ পাড়ি দিয়ে ঢাকাসহ অন্যান্য শহরে গিয়ে পরীক্ষা দিতে হয়। এতে অতিরিক্ত যাতায়াত ব্যয়, আবাসন সংকট, নিরাপত্তাজনিত ঝুঁকি এবং মানসিক চাপের মুখোমুখি হতে হয়। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মেধাবী শিক্ষার্থীদের জন্য এই অতিরিক্ত ব্যয় উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়।

শিক্ষার্থীরা দাবি করেন, রংপুর বিভাগে ভর্তি পরীক্ষা আয়োজনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো, স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান এবং প্রশাসনিক সক্ষমতা বিদ্যমান রয়েছে। বিসিএস, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা, ব্যাংক নিয়োগ পরীক্ষা এবং দেশের একাধিক পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ইতোমধ্যেই রংপুর বিভাগীয় শহরে সফলভাবে অনুষ্ঠিত হচ্ছে। ফলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাও সেখানে আয়োজন করা বাস্তবসম্মত ও সম্ভব।

স্মারকলিপিতে তিন দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো,  রংপুর বিভাগীয় শহরকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কেন্দ্র হিসেবে অন্তর্ভুক্ত করা, সেখানে ভর্তি পরীক্ষা আয়োজনের সম্ভাব্যতা যাচাই, স্থান নির্বাচন ও সার্বিক প্রস্তুতির লক্ষ্যে অবিলম্বে একটি পৃথক উপকমিটি গঠন করা এবং ভর্তি পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে দেশের সব বিভাগের শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা আশা প্রকাশ করে বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সবসময় ন্যায়, সমতা ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার নীতিতে বিশ্বাস করে। তাই উপাচার্য তাদের যৌক্তিক দাবিগুলো ইতিবাচকভাবে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে তারা প্রত্যাশা করেন।

উল্লেখ্য, গত বুধবার রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত এক অফিস আদেশে ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষ থেকে বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা আয়োজনের লক্ষ্যে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনা বিভাগের চারটি বিশ্ববিদ্যালয়ে তথ্য সংগ্রহের জন্য পৃথক চারটি উপ-কমিটি গঠন করা হয়। তবে এতে রংপুর বিভাগ অন্তর্ভুক্ত না হওয়ায় উত্তরবঙ্গের শিক্ষার্থীরা এ স্মারকলিপি দেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

শহীদ জিয়া শিশু পার্কে পূবালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

ঢাবিতে শিক্ষার্থীদের জন্য ‘আইটি এন্ড ক্যারিয়ার সেন্টার’ উদ্বোধন

ঢাবিতে জাতীয় সিরাত সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

খিলগাঁওয়ে চাপাতির আঘাতে যুবক গুরুতর আহত

ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলির অভিযোগে দৌলতপুরে যুবক আটক

কুবিস্থ চাঁদপুর স্টুডেন্টস এসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

বিদ্যুৎ-জ্বালানি সংকটে মানুষের দুর্ভোগে দুঃখ প্রকাশ তারেক রহমানের

কুবিতে দাওয়াহ কমিউনিটির উদ্যোগে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

ফেনীতে ১১ দলীয় লংমার্চের পথসভায় ব্যাপক জনসমাগম

১০

কুমিল্লায় ১১ দলীয় লংমার্চের পথসভা, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি

১১

বগুড়ার ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

১২

নারায়ণগঞ্জে ১১ দলীয় লংমার্চের পথসভা, জনগণের দাবিতে আন্দোলনের ঘোষণা

১৩

অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

১৪

হাতিয়ায় মায়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

১৫

কবর থেকে মরদেহ তুলে দরবারে প্রতিস্থাপন, ফিলিপনগরে উত্তেজনা

১৬

বগুড়া পুলিশে কোটি টাকার বিল-ভাউচার জালিয়াতির অভিযোগ, সম্পৃক্ততার অভিযোগ ৮ জনের

১৭

গণভোট ও জনগণের সার্বভৌম ক্ষমতা নিয়ে নাগরিক ফোরামের আলোচনা সভা

১৮

পিআইবির মহাপরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

১৯

গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ৫% বিলম্বজনিত পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন

২০