
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম), এমপি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে বৃহস্পতিবার সকালে তেহরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইরানগামী ফ্লাইটে রওনা দেন। সফরকালে তিনি আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার আনুষ্ঠানিকতায় অংশ নেবেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৩৯ সালের ১৯ এপ্রিল ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন আয়াতুল্লাহ আলী খামেনি। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ৮৬ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।
ইরানের ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর দেশের রাষ্ট্রীয় ও রাজনৈতিক ব্যবস্থায় তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বিভিন্ন সময়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়, ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) এবং পরবর্তীতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করার পর ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
সূত্র আরও জানিয়েছে, জানাজায় অংশগ্রহণ শেষে আগামী ৪ জুলাই স্পিকারের দেশে ফেরার কথা রয়েছে।
মন্তব্য করুন