মহিবউল্লাহ কিরন, বরগুনা প্রতিনিধি
২৬ জুন ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বরগুনায় সামারি ট্রায়ালে বেদখল হওয়া জমি উদ্ধার, দুইজনের কারাদণ্ড

Share this news with

বরগুনা জেলার আমতলী পৌর শহরের ৪ নং ওয়ার্ডে অবৈধভাবে জমি দখল করার অপরাধে মো: মিজানুর রহমান ও মোঃ রেজাউল কবির নামের দুই ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন বিজ্ঞ আদালত। একই সঙ্গে বেদখল হওয়া জমি থেকে অবৈধ স্থাপনার একাংশ উচ্ছেদ করে প্রকৃত মালিককে জমির দখল বুঝিয়ে দেওয়া হয়েছে।

আমতলী উপজেলা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক জনাব ইফতি হাসান ইমরান বুধবার (২৪ জুন) বিকেলে সরেজমিনে ঘটনাস্থলে উপস্থিত হয়ে এই সংক্ষিপ্ত বিচার বা সামারি ট্রায়াল সম্পন্ন করেন।

আদালত সূত্রে জানা যায়, আমতলী পৌরসভার ০৪ নং ওয়ার্ডের বাসিন্দা হোসেন আহম্মদ এর জমি অবৈধভাবে দখল করে ঘর তোলার অভিযোগ এনে বিগত ইং ০৮/০৪/২০২৬ তারিখ বিজ্ঞ আদালতে একটি (সি, আর ৪১২/২৬) মামলা দায়ের করেন।

অভিযোগকারী ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের আওতায় তার জমি উদ্ধারের দাবি জানান। অভিযোগের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলেই সংক্ষিপ্ত বিচারের সিদ্ধান্ত গ্রহণ করেন।

বুধবার বিকেল ৫টা থেকে রাত ৮:৪০ মিনিট পর্যন্ত আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব ইফতি হাসান ইমরান সরেজমিনে গিয়া সংশ্লিষ্ট বিরোধপূর্ণ জমিতে অবস্থান করেন। সেখানে উভয় পক্ষের উপস্থিতিতে তাদের মৌখিক ও দালিলিক সাক্ষ্য গ্রহণ করেন, জমি মাপ ঝোপ করান এবং উভয় পক্ষের কাগজ পত্র পযালোচনা করেন। সাক্ষ্যপ্রমাণ এবং ঘটনাস্থল পরিদর্শনে অপরাধটি প্রমাণিত হওয়ায় আদালত তাৎক্ষণিকভাবে রায় ঘোষণা করেন।

বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩-এর ৭ ধারায় অত্র মামলার ২নং আসামি মো: মিজানুর রহমান ও ৩ নং আসামি মো: রেজাউল কবির কে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে উক্ত আইনের ২০ ধারা এবং ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ৫২২ ধারা মোতাবেক বিরোধপূর্ণ জমির ওপর নির্মিত অবৈধ ঘর ও স্থাপনার একাংশ অপসারণ করে অভিযোগকারী হোসেন আহম্মদ কে বেদখল হওয়া জমির দখল বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. আবু বকর সিদ্দিক এই অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় বাসিন্দারা জানান, আদালতের এই সাহসী ও দ্রুত পদক্ষেপের ফলে দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের তাৎক্ষণিক নিষ্পত্তি সম্ভব হয়েছে। একজন বিচারক নিজে মাঠ পর্যায়ে গিয়ে সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার এই ঘটনা এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে এবং ভূমি দস্যুদের জন্য একটি কঠোর বার্তা হিসেবে কাজ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে রাউন্ড অফ সিক্সটিনে লোক প্রশাসন বিভাগ

মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলসহ বিভিন্ন দাবিতে ঢাকা থেকে ফুলবাড়ী প্রচারযাত্রা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

১১ দলীয় ঐক্যের বৈঠক: ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা

সাময়িকভাবে বাতিল হওয়া বাংলা এডিশনের নিবন্ধন পুনর্বহাল

৬ দফা দাবিতে খামারবাড়িতে আউটসোর্সিং গাড়িচালকদের অবস্থান

রংপুরে একই পরিবারের ৪ জন হত্যায় দুই যুবক গ্রেপ্তার

হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, জামায়াত কর্মী গ্রেপ্তার

বগুড়ায় স্কুলের জায়গা দখল, একমাত্র ভরসা টিনের ঘর

ধুনটে গৃহবধূকে মারধর ও হাসুয়া দিয়ে কোপের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

১০

ধুনটে ২০২ প্রাথমিক বিদ্যালয়ের ১০৩টিতেই নেই প্রধান শিক্ষক, ভারপ্রাপ্তের চাপে বিপর্যস্ত পাঠদান

১১

শিল্পকলায় বসছে দুই দিনের পুতুলনাট্য উৎসব, শুরু ২৭ আগস্ট

১২

দৌলতপুরে ১৪ বোতল নিষিদ্ধ এসকাফ সহ যুবক আটক

১৩

কুবির আইসিটি এসোসিয়েশনের নেতৃত্বে মেহেদী-শফিউল

১৪

‎নোয়াখালীতে মুখোশধারীদের এলোপাতাড়ি গুলি, শিক্ষকসহ তিনজন গুলিবিদ্ধ

১৫

ঢাকায় আজ অনুষ্ঠিত হচ্ছে বর্ণাঢ্য জশনে জুলুছ

১৬

ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৭

গোবিপ্রবিতে ক্লেমনের উদ্যোগে দিনব্যাপী এক হাজার বৃক্ষরোপণ

১৮

চাকরিচ্যুতির আদেশ বাতিল ও পূর্ণবহালের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ভিকটিম পুলিশ পরিবারের অবস্থান

১৯

খিলগাঁওয়ের রয়েল এইড হাসপাতালে অগ্নিকাণ্ড

২০