সর্বশেষ
||‎নির্মাণাধীন মাদরাসার তদন্তে পুলিশের ওপর হামলা, নারীসহ গ্রেপ্তার ৭||গরু পাচারের অভিযোগে ভূরুঙ্গামারীর ভারতীয় সীমান্তে আটক বাংলাদেশি যুবক আজিবর রহমান||কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, তদন্তে পুলিশ||মহাখালীতে নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ৪||বনপাড়া বাইপাসে নাইট্রোজেনবাহী ট্যাংকারে বিকট শব্দ, ছড়িয়ে পড়ল সাদা কুয়াশা||সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদসহ তিনজনের মৃত্যুদণ্ড||মাদারীপুরে ভাড়াটিয়ার ঘর থেকে ৩০০ ইয়াবা ও পিস্তল উদ্ধার||শিক্ষার্থীদের জন্য দারুণ খবরঃ আগামীকাল বন্ধ থাকছে স্কুল-কলেজ, নেপথ্যে যে কারণ!||বগুড়ার নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সভা, প্রণয়ন কমিটি||ধুনটে এসএসসি পরীক্ষায় দুই প্রতিষ্ঠানে সবাই ফেল : মাদরাসা-কলেজ মিলিয়ে অকৃতকার্য ২১ শিক্ষার্থী
এনামুল কবির মুন্না, সুনামগঞ্জ প্রতিনিধি
২৫ জুন ২০২৬, ৬:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে স্মার্ট সিসিটিভির অ্যালার্মে দোকানে ঢুকেই ধরা চোর

Share this news with

সুনামগঞ্জ শহরের কালীবাড়ি রোডের স্বর্ণপট্টি এলাকায় সিসিটিভি ক্যামেরার অত্যাধুনিক প্রযুক্তির কারণে এক চুরির চেষ্টা ব্যর্থ হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে সেখানকার ‘উষা জুয়েলার্স’ নামের একটি দোকানে এই ঘটনা ঘটে। ব্যবসায়ী ও পুলিশ সূত্রে জানা গেছে, নরসিংদী অঞ্চল থেকে আসা পাঁচ সদস্যের একটি সংঘবদ্ধ চোর চক্র বুধবার ভোরে ওই দোকানে চুরির পরিকল্পনা করে। তাদের চারজন বাইরে নজরদারি রাখছিল এবং একজন দোকানের ভেতরে প্রবেশ করে। বাইরের সিসিটিভি ফুটেজে পুরো বিষয়টি ধরা পড়ে।

চোর ভেতরে ঢোকা মাত্রই দোকানের মালিক শুভ বণিকের মোবাইল ফোনে সিসিটিভি সিস্টেম থেকে একটি সতর্কবার্তা বা অ্যালার্ম বেজে ওঠে। তাৎক্ষণিকভাবে তিনি বিষয়টি সদর থানায় অবহিত করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দোকানের ভেতর থেকে বিল্লাল নামের এক চোরকে হাতেনাতে গ্রেপ্তার করে।

স্থানীয় ব্যবসায়ী প্রদীপ পাল জানান, শহরের এত ব্যস্ত একটি রাস্তায় দিনের আলোতে লুঙ্গি দিয়ে আড়াল করে দোকানের তালা কাটার ঘটনা সত্যিই অবাক করার মতো। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন চুরির কথা শুনলেও এবার তা নিজের চোখে দেখলেন। সিসিটিভি অ্যালার্ম সময়মতো না বাজলে বড় ধরনের ক্ষতি হতে পারত।

উষা জুয়েলার্সের মালিকের আত্মীয় বিমল বণিক জানান, আক্রান্ত দোকানটিতে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার রুপার গহনা ছিল। দোকানে সিসিটিভি ক্যামেরা ও মোবাইল অ্যালার্মের সংযোগ থাকায় বড় ধরনের লোকসান থেকে বাঁচা গেছে।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দোকান মালিকের বুদ্ধিমত্তা এবং সিসিটিভি অ্যালার্মের সতর্কতার কারণেই এই চুরি ঠেকানো সম্ভব হয়েছে। চক্রের বাকি সদস্যদের শনাক্ত করা গেছে এবং তাদের গ্রেফতারে অভিযান চলছে। আটক চোরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎নির্মাণাধীন মাদরাসার তদন্তে পুলিশের ওপর হামলা, নারীসহ গ্রেপ্তার ৭

গরু পাচারের অভিযোগে ভূরুঙ্গামারীর ভারতীয় সীমান্তে আটক বাংলাদেশি যুবক আজিবর রহমান

কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, তদন্তে পুলিশ

মহাখালীতে নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ৪

বনপাড়া বাইপাসে নাইট্রোজেনবাহী ট্যাংকারে বিকট শব্দ, ছড়িয়ে পড়ল সাদা কুয়াশা

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদসহ তিনজনের মৃত্যুদণ্ড

মাদারীপুরে ভাড়াটিয়ার ঘর থেকে ৩০০ ইয়াবা ও পিস্তল উদ্ধার

শিক্ষার্থীদের জন্য দারুণ খবরঃ আগামীকাল বন্ধ থাকছে স্কুল-কলেজ, নেপথ্যে যে কারণ!

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সভা, প্রণয়ন কমিটি

ধুনটে এসএসসি পরীক্ষায় দুই প্রতিষ্ঠানে সবাই ফেল : মাদরাসা-কলেজ মিলিয়ে অকৃতকার্য ২১ শিক্ষার্থী

১০

কুবির বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়

১১

জাতির প্রয়োজনে যতদিন শক্তি থাকবে, মাঠে থাকব: ডা. শফিকুর রহমান

১২

বগুড়ায় ব্যাংকারকে অপহরণ করে জিম্মি, ছিনতাই; সাবেক এনসিপি নেতার বিরুদ্ধে মামলা, আটক ২

১৩

ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা, প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

১৪

‎ঘরে ঢুকে ঘুমন্ত ব্যক্তিকে জবাইয়ের চেষ্টা

১৫

‎গুইমারায় সেনাবাহিনীর উদ্যোগে ১০ দিনব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ

১৬

বেইলী রোডে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা, মরদেহ ঢামেক মর্গে

১৭

খেলার মাঠে ফিরুক শিক্ষার্থীরা, দৌলতপুরে ৩৫০ শিক্ষাপ্রতিষ্ঠানে ফুটবল বিতরণ

১৮

এসএসসির ফল প্রকাশ: কমেছে পাসের হার ও জিপিএ-৫, ৩১২ প্রতিষ্ঠানে শূন্য পাস

১৯

২০১৩ সালের গেজেটের বাইরে ৫ হাজার প্রাথমিক বিদ্যালয়, বিনা বেতনে শিক্ষকতা—জাতীয়করণের দাবিতে ক্ষোভ

২০