আল মমিন সরকার নাইম, রাবি প্রতিনিধি
২৫ জুন ২০২৬, ৬:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ সুরক্ষার আহ্বান

Share this news with

নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে দিবসটির কর্মসূচির সূচনা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলিম এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

বৃক্ষরোপণ শেষে পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষক, গবেষক, বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং পরিবেশবাদী সংগঠন ‘গ্রীন ভয়েস’-এর কর্মীদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে পরিবেশ সংরক্ষণে সচেতনতার বার্তা ছড়িয়ে দেয়।

পরে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের গ্যালারি কক্ষে পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে একটি বিশেষজ্ঞ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. হাবীবুর রহমান। তিনি তাঁর উপস্থাপনায় বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে প্রাণ, প্রকৃতি ও পরিবেশ রক্ষার গুরুত্ব এবং পরিবেশগত সংকট মোকাবিলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও ‘গ্রীন ভয়েস’-এর কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আহসান হাবিব আয়োজনটিকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে বলেন, “এটি অত্যন্ত প্রশংসনীয় ও সময়োপযোগী একটি উদ্যোগ। বর্তমানে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং জীববৈচিত্র্যের সংকটের মতো বিষয়গুলো আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে পরিবেশ সংরক্ষণের বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে হবে। আমাদেরকে পরিবেশ রক্ষায় করণীয়, টেকসই জীবনযাপন এবং প্রকৃতি সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে।”

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ পরিবেশ সুরক্ষায় ব্যক্তিগত ও সামাজিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “পরিবেশ, প্রাণ ও প্রকৃতি বাঁচাতে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। শুধু পরিবেশ দিবসেই নয়, সারাবছরই আমাদের পরিবেশ সম্পর্কে সচেতন থাকা উচিত।”

উল্লেখ্য, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, গবেষক এবং পরিবেশকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরি

রোহিঙ্গা সংকটের ৯ বছর: প্রত্যাবাসন অনিশ্চিত, বাড়ছে নতুন উদ্বেগ

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত আমীরের বৈঠক

আদমদীঘিতে নববিবাহিত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধুনটে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

বগুড়ায় জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

‎নোয়াখালী বেগমগঞ্জে ৫০ পিস ইয়াবা সহ এক ব্যক্তি গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে ডিলার পয়েন্টে ভাঙচুর ও সার বিতর্কের পর বিট পুলিশিং সভা

সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘিরে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক

১০

সীরাত চর্চা বছরজুড়ে চালুর আহ্বান জামায়াত আমীরের

১১

নোয়াখালীর পরিচিত রিকশাওয়ালার বাঁধ অপসারণ

১২

নিরাপদ অভিবাসন নিশ্চিতে সমন্বিত উদ্যোগের তাগিদ

১৩

জাবির শের-ই-বাংলা হল ডিবেটিং ক্লাবের সভাপতি নাহিয়ান, সম্পাদক মুজাহিদ

১৪

‎মাটিরাঙ্গায় ১১৭ পিস ইয়াবা সহ আটক ১ ও ২ জনের কারাদণ্ড

১৫

সান্তাহারে অবৈধভাবে হারপিক ও খাবার স্যালাইন তৈরির অপরাধে ৬ মাসের কারাদণ্ড

১৬

বিএসটিআই অনুমোদন না থাকায় রাজশাহীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

১৭

ককটেল বিস্ফোরণ ও বিএনপি কার্যালয় ভাঙচুর: ধুনটে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৮

জাবির আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে রাউন্ড অফ সিক্সটিনে লোক প্রশাসন বিভাগ

১৯

মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলসহ বিভিন্ন দাবিতে ঢাকা থেকে ফুলবাড়ী প্রচারযাত্রা

২০