এনামুল কবির মুন্না, সুনামগঞ্জ প্রতিনিধি
২৫ জুন ২০২৬, ৩:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদাবাজি মামলায় সুনামগঞ্জ জেলা যুবদল নেতা গ্রেফতার

Share this news with

চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য আব্দুর রহিমকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৫ জুন) ভোররাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতারের পর সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার (২৫ জুন) ভোররাত সাড়ে ৩টার দিকে ছাতক থানার একটি বিশেষ টিম জাউয়াবাজার ইউনিয়নের কৈতক গ্রামে অভিযান চালায়। অভিযানে নিজ বাসভবন থেকে আব্দুর রহিমকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের মৃত হারিছ আলীর ছেলে।

ছাতক থানা পুলিশ জানায়, আব্দুর রহিম সিআর-১৭৪/২৫ নম্বর একটি চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। গ্রেফতারের পর থানার প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রঞ্জন কুমার ঘোষ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, “ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুর রহিমকে ভোররাতে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে এবং সকালের দিকেই তাকে আদালতে প্রেরণ করা হয়।”

এদিকে জেলা যুবদল নেতার গ্রেফতারের বিষয়ে জানতে সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আব্দুর রহিমের গ্রেফতার কিংবা এই মামলার বিষয়ে দলগতভাবে তারা এখনো কিছু জানেন না।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও নেটওয়ার্কের সংকটে আলীকদমের কুরুকপাতা

১

নায়েব আব্দুস সালামকে ঘিরে শেরপুরের ভূমি অফিসে অনিয়ম-দুর্নীতির নানান অভিযোগ

২

বগুড়ায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

৩

বগুড়ায় প্রধানমন্ত্রীর চিকিৎসকের আর্থিক সহায়তার চেক বিতরণ

৪

শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন ঘটছে: মোশারফ হোসেন এমপি

৫

ফ্যামিলি কার্ডের কথা বলে সরকার মুলা ঝুলিয়ে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে : আতিকুর রহমান

৬

সিলেটে জামায়াতের দুই দিনব্যাপী রুকন শিক্ষাশিবিরের সমাপ্তি

৭

মিটফোর্ড সুইপার কলোনী উচ্ছেদ বন্ধের দাবিতে শাহবাগে নাগরিক সমাবেশ

৮

জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে শাহবাগে জাগ্রত জুলাই ফোরামের বিক্ষোভ

৯

সিফাত আব্দুল্লাহর মুক্তির দাবিতে শাহবাগে রাষ্ট্রসংলাপ ফোরামের মানববন্ধন

১০

শিক্ষা ও গবেষণায় এআইয়ের ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

১১

বাড়িতে গাঁজার গাছ লাগিয়ে পরিচর্যা, কারবারি গ্রেপ্তার

১২

কুবির নতুন রেজিস্ট্রার মোহাম্মদ নূরুল করিম চৌধুরী

১৩

উন্নয়ন কাজের গতি বাড়ান, আমরা দুর্নীতি করি না: বাদশা এমপি

১৪

রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৫

শাহবাগে জেডিপির প্রতিবাদ সভা, রাষ্ট্র পরিচালনা ও জনদুর্ভোগ নিয়ে ক্ষোভ

১৬

১৮তম বিজেএস সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত পাঁচ গোবিপ্রবির শিক্ষার্থী

১৭

‘জুলাই অভ্যুত্থান ও নারী অধিকার’ শীর্ষক আলোচনা সভা জাতীয় প্রেস ক্লাবে

১৮

মৎস্য সম্পদের সুরক্ষায় নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের আহ্বান

১৯

ভারতের সঙ্গে ‘অসম চুক্তি’ প্রকাশ ও বাতিলের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে গণসমাবেশ

২০