
বগুড়ার ধুনটে বেলকুচি গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী দুলাল শেখকে অবশেষে পুলিশ গ্রেফতার করেছে। গত ১১দিন আগে দুলাল শেখ এর নিকট থেকে ৮০ পিচ হিরোইনের প্যাকেট, ১৬ পিচ ইয়াবা ট্যাবলেট স্থানীয় কতিপয় ব্যক্তি ছিনিয়ে নেয়। মাদকদ্রব্য ছিনিয়ে নেওয়ার বিষয়টি মাদক ব্যবসায়ী পিয়ালের সাথে সোহাগ নামের এক ব্যক্তির কথোপকথনের কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
এরপর পুলিশ ওই মাদক ব্যাবসায়ীদের গ্রেফতারে করতে মাঠে নামে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বেলকুচি গ্রামের পন্ডিতবাড়ী মোড় থেকে মাদক বিক্রির সময় ২০ পুরিয়া হিরোইনসহ দুলাল শেখকে গ্রেফতার করে।
ধুনট থানার ওসি আতিকুল ইসলাম বলেন, দুলাল শেখ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার করে আসছিল । তার কাছ থেকে মাদক ছিনিয়ে নেওয়ার কল রেকর্ড ভাইরাল হওয়ার পর তাকে গ্রেফতার করার জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। মঙ্গলবার তাকে ২০ পুরিয়া হিরোইন সহ গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন