সর্বশেষ
||সাতক্ষীরায় “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬” এর উদ্বোধন||রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে জবি ছাত্রীসংস্থার মানববন্ধন||বাইকে আরোপিত কর প্রত্যাহারের দাবিতে বাইকারদের মানববন্ধন||দৌলতপুরে দাখিল পরীক্ষায় জালিয়াতি, র‍্যাবের হাতে তিন শিক্ষক আটক||কলাপাড়ায় নারী নির্যাতন ও সহিংসতা বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন||কারা পাবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবৃত্তি? জেনে নিন আবেদনের নিয়ম||ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু||রাবিতে নতুন দুই উপ-উপাচার্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি||বেতন-বোনাসের দাবিতে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ||“ঠাকুরগাঁও বিমানবন্দর চালু করবে সরকার, এটি প্রধানমন্ত্রীর ওয়াদা”— বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা

স্বাধীনতার ৫৫ বছর অপেক্ষার পর সংরক্ষিত হচ্ছে গণকবর

—গণকবর সংরক্ষণের কাজ পরিদর্শন করছেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু।

Share this news with

মহান স্বাধীনতার ৫৫ বছরেরও বেশি সময় অপেক্ষার পর সংরক্ষিত হচ্ছে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ভবানীগঞ্জ বাজার এলাকার গণকবর। ইতিমধ্যে গণকবরটি সংরক্ষণের কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২৩ মার্চ) দুপুরে গণকবর সংরক্ষণের কাজ পরিদর্শন করেন মৌলভীবাজার-১ বড়লেখা- জুড়ী আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু। এ সময় জুড়ী উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আক্তার, উপজেলা বিএনপি’র সভাপতি মাসুম রেজা, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, আব্দুল কাইয়ুম উপস্থিত ছিলেন।

এ সময় এমপি নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, পাক হানাদার বাহিনীর বর্বরচিত হত্যাযজ্ঞের পর লাশগুলো যেসব স্থানে মাটিচাপা দেওয়া হয়েছে সেগুলো এতদিন অযত্নে অবহেলায় ছিল। মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এসব স্থান বর্তমান সরকার সংরক্ষণের ব্যবস্থা নিয়েছে। সরকারিভাবে গণকবরটি সংরক্ষণের মাধ্যমে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারবে বর্তমান প্রজন্ম। জুড়ীর ভবানীগঞ্জ বাজার এলাকার গণকবরটিতে আগামী ২৫শে মার্চ শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে গণকবরটি সংরক্ষণের মূল কাজের উদ্বোধন হবে।

মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৭১ সালে পাকিস্তানী হানাদার বাহিনী ও রাজাকাররা ভবানীগঞ্জ বাজার এলাকায় মুক্তিযুদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের ধরে এনে টর্চারসেলে নির্যাতনের পর হত্যা করে এখানে গণকবর দেয়। স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময় মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা এই জায়গাটিকে সংরক্ষণের দাবি জানালেও কোন ও সরকার উদ্যোগ নেয়নি। বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সারাদেশেই গণকবর বা বধ্যভূমি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসাবে জুড়ী উপজেলার ভবানীগঞ্জ বাজার এলাকার জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশের গণকবরটি সংরক্ষিত হচ্ছে। এতে সন্তোষ জানিয়েছেন মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা।

মুক্তিযুদ্ধারা আরও জানান, দেশ স্বাধীনের পর মুক্তিযোদ্ধারা এলাকায় এসে তাদের আত্মীয়-স্বজনকে খুঁজতে থাকে। ওই বধ্যভূমিতে গিয়ে মুক্তিযোদ্ধারা তাদের আত্মীয় স্বজনের লাশ খোঁজে পান। এসময় অনেক নারী পুরুষের লাশ, হাতের বালা-শাখা, কাপড় ও মাথার খুলি ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখেন মুক্তিযোদ্ধাদের।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬” এর উদ্বোধন

রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে জবি ছাত্রীসংস্থার মানববন্ধন

বাইকে আরোপিত কর প্রত্যাহারের দাবিতে বাইকারদের মানববন্ধন

দৌলতপুরে দাখিল পরীক্ষায় জালিয়াতি, র‍্যাবের হাতে তিন শিক্ষক আটক

কলাপাড়ায় নারী নির্যাতন ও সহিংসতা বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

কারা পাবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবৃত্তি? জেনে নিন আবেদনের নিয়ম

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

রাবিতে নতুন দুই উপ-উপাচার্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

বেতন-বোনাসের দাবিতে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ

“ঠাকুরগাঁও বিমানবন্দর চালু করবে সরকার, এটি প্রধানমন্ত্রীর ওয়াদা”— বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা

১০

ববি ছাত্রদলের চাঁদাবাজিতে ক্ষুদ্ধ কেন্দ্রীয় নেতৃবৃন্দ,  সভাপতি সেক্রেটারিকে কেন্দ্রে তলব

১১

আত্রাইয়ে ৩৫০ পিস মাদক ইনজেকশনসহ শীর্ষ ডিলার কাউসার গ্রেফতার, এলাকায় স্বস্তি

১২

কিউএস-টাইমস হায়ারসহ দেশি-বিদেশি র‍্যাংকিংয়ে জায়গা করে নিতে কমিটি গঠন করল

১৩

কিশোরগঞ্জে নির্ধারিত সময়ের আগেই মাদ্রাসা ছুটি!

১৪

“কত সাংবাদিককে হেনস্তা করেছি, পিটিয়েছি”— এসিল্যান্ডের মন্তব্য ঘিরে উত্তাল আদমদীঘি

১৫

নওগাঁয় নিখোঁজের ১৫ ঘণ্টার মাথায় শিশু ভাই-বোন উদ্ধার, পুলিশের প্রতি কৃতজ্ঞতা পরিবারের

১৬

“জুলাই সনদ নিয়ে জামায়াত মিথ্যাচার করছে, জনগণ তাদের ক্ষমা করবে না”— ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

১৭

ঈদ যাত্রা: শুক্রবার জবি থেকে বিভাগীয় শহরের উদ্দেশ্য ছেড়ে যাবে বাস

১৮

সুনামগঞ্জের গবিন্দপুরে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩

১৯

ভূরুঙ্গামারীতে নবাগত ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময়: এক নতুন সম্ভাবনার সূচনা

২০