পারভেজ বাঙালী, চট্রগ্রাম প্রতিনিধি
১৫ জুন ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চন্দনাইশ থানা বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রামের পুলিশ সুপার মোঃ মাসুদ আলম

Share this news with

চট্টগ্রামের চন্দনাইশ থানার বার্ষিক পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) মোঃ মাসুদ আলম, বিপিএম। আজ সোমবার (১৫ জুন) তিনি এই বার্ষিক পরিদর্শনে অংশ নেন। পরিদর্শনকালে থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে কর্মকর্তা ও সদস্যদের নানা গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন তিনি।

পরিদর্শনকালে পুলিশ সুপার চন্দনাইশ থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সাধারণ মানুষের সেবা প্রাপ্তি, অপরাধ দমন এবং মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিবিড়ভাবে পর্যালোচনা করেন। এ সময় তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের মূল লক্ষ্য। সাধারণ মানুষ যেন থানায় এসে কোনো হয়রানির শিকার না হন এবং দ্রুত আইনি সেবা পান, তা নিশ্চিত করতে হবে। একই সাথে মাদক ও অপরাধ দমনে শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি বজায় রাখার নির্দেশ দেন তিনি।

আনুষ্ঠানিক পরিদর্শন শেষে পুলিশ সুপার থানায় কর্মরত সকল কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় তিনি মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের নানা সমস্যা ও অসুবিধার কথা মনোযোগ সহকারে শোনেন। প্রচলিত বিধি মোতাবেক দ্রুত এসব সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে তিনি সকলকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

তিনি বলেন— “জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করতে হবে। পুলিশকে জনগণের প্রকৃত বন্ধু হিসেবে পাশে দাঁড়াতে হবে।”

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন— জনাব মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল); জনাব এস এম দিদারুল ইসলাম সিকদার, অফিসার ইনচার্জ (ওসি), চন্দনাইশ থানা সহ চন্দনাইশ থানার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

পুলিশ সুপারের এই পরিদর্শনের মধ্য দিয়ে চন্দনাইশ থানার পুলিশিং কার্যক্রমে আরও গতিশীলতা এবং জবাবদিহিতা নিশ্চিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে ‎জ্বালানি ও নিত্যপণ্যের দাম নিয়ে প্রচারপত্র বিতরণ করলেন এমপি শাহজাহান

১

দেড় মিনিটে মন্ত্রীকে ২৫ বার ‘স্যার’, সেই ইউএনও আবারও আলোচনায়

২

গুলশানে মার্কিন নাগরিকের অস্বাভাবিক আচরণ, দূতাবাসে নেওয়ার তথ্য

৩

ধুনট উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা, সভাপতি লিখন ও সম্পাদক রাকিবুল

৪

অশ্রুসজল চোখে প্রতিমা বিসর্জন, কুড়িগ্রামে শেষ হলো দুর্গোৎসব

৫

অতিরিক্ত ক্লাসের আড়ালে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক

৬

বগুড়ায় মাদকবিরোধী অভিযান জোরদারে ডিএনসিকে দুই মোটরসাইকেল দিল চেম্বার

৭

কক্সবাজারে সাগরে দুর্গাপ্রতিমা বিসর্জন, ৪৫ মিনিটে বিদায় ৩৮০ প্রতিমার

৮

শেরপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের প্রতিটি পূজামণ্ডপে আর্থিক সহায়তা দিলেন শহিদুল ইসলাম

৯

লাকসামের নাওটি স্টেশনে কর্ণফুলী কমিউটারের চার বগি লাইনচ্যুত

১০

বাংলাদেশ লেবার পার্টির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

১১

আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

১২

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ

১৩

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কনস্যুলার সুরক্ষার ঘাটতি কোথায়?

১৪

আতঙ্ক কাটিয়ে লালন আখড়াবাড়িতে জনস্রোত, শেষ হলো স্মরণোৎসব

১৫

দুই বাংলাদেশিকে হত্যার ঘটনায় সৌদি আরবকে লাল কার্ড দেখাল ছাত্র ফেডারেশন

১৬

ধুনটে স্ত্রীকে বিয়ে করায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু হাসপাতালে

১৭

ষড়যন্ত্র থেমে নেই—দুর্গাপূজা নিয়ে নোয়াখালীতে বিস্ফোরক মন্তব্য ছাত্রদল নেতার

১৮

নিজ অর্থায়নে জাবির মুক্তমঞ্চে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন

১৯

তিন দিনের লালন উৎসবের দ্বিতীয় দিন ছেঁউড়িয়ায় উৎসবের আমেজ, রাতভর বাউলগান

২০