সর্বশেষ
||বাল্যবিবাহ রোধ ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় ১০০ কিশোরীকে সচেতনতামূলক প্রশিক্ষণ||রাউজানে প্রকাশ্যে গুলিতে প্রাণ গেল বিএনপি নেতার||এবারের বাজেটে রংপুর অঞ্চলের জন্য নেই সুখবর, বাড়ছে বঞ্চনার অভিযোগ||রামগঞ্জে সম্পত্তি বিরোধে মুক্তিযোদ্ধার ঘর পুড়ে ছাই||আগামী প্রজন্মের জন্য আমাদের দায়বদ্ধতা: কৃষিমন্ত্রী||বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু||সন্দ্বীপে শীর্ষ সন্ত্রাসী ‘ছেনী বাবলু’সহ গ্রেপ্তার ২, জেলা পুলিশের মেগা অভিযানে উদ্ধার বিপুল অস্ত্র ও মাদক||নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারি গ্রেফতার||বরগুনার পাথরঘাটায় রিকশাচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার||দুই বোনের গোসলের গোপন ভিডিও ধারণ, মেসেঞ্জারে পাঠিয়ে ছড়িয়ে দেওয়ার হুমকি; যুবক কারাগারে

বজ্রপাতে কপোতাক্ষে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

Share this news with

আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের চাকলা এলাকায় কপোতাক্ষ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে নিখোঁজ হওয়া জেলে মোঃ আরিফ হাসানের (৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজ হওয়ার দীর্ঘ প্রায় ২৯ ঘণ্টা পর মঙ্গলবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে চাউলখোলা খুটিকাটা লঞ্চঘাট সংলগ্ন এলাকা থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। নিহত আরিফ হাসান চাকলা গ্রামের মৃত আব্দুল হাই সানার ছেলে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেল আনুমানিক ৫টার দিকে আরিফ হাসান প্রতিদিনের মতো একা একটি নৌকা নিয়ে কপোতাক্ষ নদীতে মাছ ধরতে যান। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে একটি তীব্র বজ্রপাত তার নৌকার ওপর আঘাত হানলে তিনি নৌকা থেকে ছিটকে নদীতে পড়ে তলিয়ে যান এবং নৌকাটি ডুবে যায়।

​দুর্ঘটনার পর স্থানীয় জেলে, স্বজন ও এলাকাবাসী মিলে ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার করতে পারলেও আরিফের কোনো সন্ধান পাননি। পরবর্তীতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও ডুবুরিরা নদীতে ব্যাপক অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করে। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর মঙ্গলবার রাতে চাকলা থেকে কয়েক কিলোমিটার দূরে চাউলখোলা খুটিকাটা লঞ্চঘাটের পাশে নদীতে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা মরদেহটি নদী থেকে উদ্ধার করেন এবং নিহত জেলের পরিবারের সদস্যরা গিয়ে পরিচয় শনাক্ত করেন।

​প্রতাপনগর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে নিখোঁজ হওয়ার পর থেকেই ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় নদীতে তল্লাশি চালানো হচ্ছিল। অবশেষে মঙ্গলবার রাতে চাউলখোলা খুটিকাটা লঞ্চঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

​এদিকে কপোতাক্ষ নদ থেকে জেলের মরদেহ উদ্ধারের পর তার পরিবার ও পুরো এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজনদের আকুল আহাজারি ও কান্নায় চারপাশের পরিবেশ ভারী হয়ে উঠেছে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাল্যবিবাহ রোধ ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় ১০০ কিশোরীকে সচেতনতামূলক প্রশিক্ষণ

রাউজানে প্রকাশ্যে গুলিতে প্রাণ গেল বিএনপি নেতার

এবারের বাজেটে রংপুর অঞ্চলের জন্য নেই সুখবর, বাড়ছে বঞ্চনার অভিযোগ

রামগঞ্জে সম্পত্তি বিরোধে মুক্তিযোদ্ধার ঘর পুড়ে ছাই

আগামী প্রজন্মের জন্য আমাদের দায়বদ্ধতা: কৃষিমন্ত্রী

বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু

সন্দ্বীপে শীর্ষ সন্ত্রাসী ‘ছেনী বাবলু’সহ গ্রেপ্তার ২, জেলা পুলিশের মেগা অভিযানে উদ্ধার বিপুল অস্ত্র ও মাদক

নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারি গ্রেফতার

বরগুনার পাথরঘাটায় রিকশাচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

দুই বোনের গোসলের গোপন ভিডিও ধারণ, মেসেঞ্জারে পাঠিয়ে ছড়িয়ে দেওয়ার হুমকি; যুবক কারাগারে

১০

চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা: এসআইসহ ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

১১

নিখোঁজের একদিন পর উদ্ধার
সেই শিবির নেতার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা

১২

পত্নীতলায় ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

পত্নীতলায় মাদক সেবনের আস্তানায় অভিযান চালিয়ে গ্রেফতার ৪

১৪

২ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেফতার

১৫

রোয়াংছড়িতে সরকারি প্রকল্পের অনিয়ম, পিআইও’র বিরুদ্ধে অর্থ আত্মসাৎ অভিযোগ

১৬

মোবাইল দিয়ে আঘাত করে শিশু শিক্ষার্থীর মাথা ফাটালেন শিক্ষক, থানায় অভিযোগ

১৭

নওগাঁয় পুলিশ সুপারের নাম-ছবি ও ভুয়া মোবাইল নম্বর ব্যবহারকারী প্রতারক গ্রেপ্তার

১৮

রাবিতে প্রথমবারের মতো ‘এক্সিকিউটিভ ফারসি ভাষা কোর্স’ শুরু

১৯

বনচৌকি বিওপি সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ, ১৫ বিজিবির সতর্ক অবস্থান

২০