পারভেজ রহমান, চট্টগ্রাম প্রতিনিধি
৭ জুন ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বন্দরে চাঞ্চল্যকর চুরি: ১৫ লাখ টাকার মোবাইল ডিসপ্লে উদ্ধার, গ্রেফতার ১

Share this news with

চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা পুলিশের এক সফল অভিযানে চুরি যাওয়া ১৫ লক্ষ টাকা মূল্যের ০৬ কার্টুন মোবাইলের এলসিডি (LCD) ডিসপ্লে উদ্ধার করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত তদন্তে প্রাপ্ত প্রধান আসামি মোঃ দেলোয়ার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, উপ-পুলিশ কমিশনার (বন্দর)-এর সার্বিক নির্দেশনায় এবং সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোন) জনাব মাজহারুল ইসলাম ও বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব আব্দুর রহিমের প্রত্যক্ষ নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

গত ৪ জুন ২০২৬ তারিখে বন্দর থানায় একটি চুরি ও প্রতারণার মামলা দায়ের করা হয় (মামলা নং-০৯, ধারা-৪০৭/৪২০/১০৯, দণ্ডবিধি-১৮৬০)। বাদীর এজাহার অনুযায়ী, তার ৩২ লক্ষ টাকা মূল্যের ১০ কার্টুন মোবাইলের এলসিডি ডিসপ্লে চুরি হয়ে যায়।

মামলা রুজুর পর তদন্তে নেমে আজ রবিবার (০৭ জুন) বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) জনাব মনিরুল ইসলাম লোহাগাড়া থানা এলাকায় এক ঝটিকা অভিযান পরিচালনা করে আসামি মোঃ দেলোয়ার হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হন।

আসামি দেলোয়ার হোসেনকে গ্রেফতারের পর তাকে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা চট্টগ্রাম মহানগরীর বিখ্যাত রিয়াজউদ্দিন বাজারে অভিযান চালান। সেখান থেকে চুরিকৃত মালামালের মধ্যে ১৫ লক্ষ টাকা আনুমানিক মূল্যের ০৬ কার্টুন মোবাইলের ডিসপ্লে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

বন্দর থানা পুলিশ জানায়, মামলার বাকি মালামাল উদ্ধার এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্য সহযোগীদের আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা ও তদন্ত অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবিতে হজরত খানবাহাদুর আহ্ছানউল্লার মিয়া ও অধ্যাত্মচেতনার সমকালীন প্রাসঙ্গিকতা শীর্ষক সেমিনার

শিক্ষাব্যবস্থা সংস্কারের ৮ দফা দাবিতে শহিদ মিনারে অবস্থান ও গণস্বাক্ষর

গ্লোবাল ভিসা স্টেশনের পরিচালকের বিচারের দাবিতে মানববন্ধন

কুবির চান্দিনা স্টুডেন্টস অর্গানাইজেশন নবীনবরণ অনুষ্ঠিত

নন্দীগ্রামে এমপির কাঁধে ঢোল, হাতে কোদাল-ফগার মেশিন

ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ধুনটে পরিচ্ছন্নতা অভিযান

ঢাবির বটতলা থেকে জাতীয় ছাত্রশক্তির বিজয় র‌্যালি

ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ‘শিক্ষা, ঐক্য, মুক্তি’ শীর্ষক আলোচনা সভা

ঢাবিতে বরিশাল বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ ২০২৬

১১৫ পিস ইয়াবাসহ রংপুরে ডিবি পুলিশের হাতে ২ কারবারি গ্রেপ্তার

১০

নোবিপ্রবিতে ছাত্রী সংস্থার উদ্যোগে হতে যাচ্ছে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠান

১১

ধুনটে জামায়াত আমির: দেশের মানুষ ভালো নেই, বিদ্যুৎ-সারের সংকটে কষ্টে মানুষ

১২

বগুড়ায় বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন

১৩

শিক্ষার্থী সংকটে মুড়িয়াহাট উচ্চ বিদ্যালয়

১৪

সান্তাহারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

১৫

নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে নিষিদ্ধ আ.লীগ নির্বাচনের সুযোগ পাবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

১৬

প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এএসআইসহ দুজন কারাগারে

১৭

কুড়িগ্রামে বাকপ্রতিবন্ধী দম্পতির ঘরে একসঙ্গে ৩ পুত্রসন্তান, চিকিৎসায় হিমশিম

১৮

প্রাণী ও প্রকৃতির সুরক্ষায় শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১৯

র‍্যাব বিলুপ্ত, সংসদে এসআরবি আইন অনুমোদন

২০