পারভেজ রহমান, চট্টগ্রাম প্রতিনিধি
৭ জুন ২০২৬, ৬:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হালিশহরে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: চালক রুবেল গণপিটুনির পর পুলিশে সোপর্দ

Share this news with

চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানাধীন ছোটপুল এলাকায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। আজ রোববার (৭ জুন) সকালে এই ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয় জনতা অভিযুক্ত রুবেলকে (৪৫) হাতেনাতে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। আটক রুবেল পেশায় একজন অটোটেম্পো চালক।

ভুক্তভোগী শিশুটির পিতা ও অভিযুক্ত রুবেল একই রুটে গাড়ি চালানোর সুবাদে তাদের মধ্যে সুসম্পর্ক ছিল। সেই সূত্রে রুবেল প্রায়ই ওই বাড়িতে যাতায়াত করত। আজ সকালে শিশুটির মা কর্মস্থলে থাকার সুযোগে রুবেল তাদের বাসায় আসে।

ঘটনার বিবরণ দিয়ে শিশুটির বাবা জানান, “আমি ও আমার মেয়ে ঘরে ঘুমাচ্ছিলাম। বৃষ্টি নামায় রুবেল আমাকে গাড়ি বের করতে বললেও আমি রাজি হইনি। এরপর সে চলে গেছে ভেবে আমি আবার ঘুমিয়ে পড়ি। হঠাৎ মেয়ের কান্নাকাটি ও চিৎকারে আমার ঘুম ভাঙলে সে বিস্তারিত জানায়। আমি তখনই রুবেলকে খুঁজতে বের হই, কিন্তু ততক্ষণে সে পালিয়ে যায়। পরে প্রতিবেশীদের সহায়তায় তাকে আটক করা হয়।”

ঘটনাটি জানাজানি হলে ছোটপুল কাঁচাবাজার এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ এলাকাবাসী রুবেলকে অবরুদ্ধ করে গণধোলাই দেয়। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ফোর্স দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে জনতার হাত থেকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে।

ওসি আরও জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুবিতে গাউসিয়া কমিটির উদ্যোগে ‘নুরে মুজাসসাম কনফারেন্স ও সীরাত অলিম্পিয়াড’

সলঙ্গায় সাংবাদিককে অপহরণের চেষ্টায় থানায় লিখিত অভিযোগ

আদমদীঘিতে ৩ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

চিত্রনায়িকা বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল

ডাকসুর ‘গেস্টরুম-গণরুম’ গ্রন্থের মোড়ক উন্মোচন

বগুড়ায় সাজাপ্রাপ্ত দুই আসামি ও ধর্ষণ মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ: এলজিআরডি মন্ত্রী

লংমার্চ আর সংসদের বক্তব্যে অমিল, জামায়াতকে নিয়ে চরমোনাই পীরের কড়া সমালোচনা

‎হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী

১০

বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে প্যাবের আলোচনা সভা ও র‍্যালি

১১

সান্তাহারে কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

১২

ধুনটে অবৈধভাবে মজুত করা সার জব্দ, চার ব্যবসায়ীর দেড় লাখ টাকা জরিমানা

১৩

ভূরুঙ্গামারীতে সার বিতরণের স্লিপ নিয়ে উত্তেজনা: প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

১৪

কুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

১৫

গোবিপ্রবির আবাসিক হলে সাপের উপদ্রব, মেডিকেলে নেই প্রতিষেধক

১৬

‎ক্লাস চলাকালে একে একে অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩

১৭

ধুনটে ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

১৮

ফরিদপুরে ডেঙ্গু জ্বরে ৭০ বছরের নারীর মৃত্যু

১৯

ধুনটে ইমাম-মুয়াজ্জিনদের জীবনযুদ্ধ, নেই নির্দিষ্ট বেতন কাঠামো

২০