মোঃ হারুন অর রশিদ প্রতিনিধি (নওগাঁ) মহাদেবপুর
৭ জুন ২০২৬, ২:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদ ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক

Share this news with

নওগাঁর পত্নীতলা থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৪০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ (অবৈধ মাদকদ্রব্য), ১৯ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি বাইসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

শনিবার (০৬ জুন) সকাল আনুমানিক ৯টা ৩৫ মিনিটে পত্নীতলা থানাধীন নজিপুর ইউনিয়নের ফাহিমপুর গ্রামের জনৈক মোঃ মাহাতাবের কলাবাগানের পাশের কাঁচা রাস্তা থেকে মোঃ ফাহিম হোসেন (২৭), পিতা- মোঃ ছাইদুল মন্ডল, সাং- পদ্মপুকুর কাঞ্চন, থানা- পত্নীতলা, জেলা- নওগাঁকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৪০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ (অবৈধ মাদকদ্রব্য) উদ্ধার করা হয়। এছাড়াও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি বাইসাইকেল জব্দ করা হয়েছে।

অপরদিকে, একই দিন রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে পরিচালিত আরেকটি অভিযানে পত্নীতলা থানাধীন নজিপুর পৌরসভার আলহেরা গ্রামের জনৈক মোঃ জিল্লুর রহমানের বসতবাড়ির সামনে থেকে মোঃ তারেক রহমান (২১), পিতা- মোঃ জিল্লুর রহমান, সাং- নজিপুর আলহেরা পাড়া, থানা- পত্নীতলা, জেলা- নওগাঁকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১৯ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ, ‘ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত’ থাকার ঘোষণা

দাউদকান্দিতে প্রাইভেটকারে মিলল ১০০ কেজি গাঁজা, পুলিশের অভিযানে চালক উধাও

দ্রব্যমূল্য বৃদ্ধি ও বিদেশি স্বার্থের প্রতিবাদে প্রেসক্লাব এলাকায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের বিক্ষোভ

নওগাঁয় ১৭ অক্টোবর শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

অপরাধ ও দুর্নীতি নির্মূলে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা

ভূরুঙ্গামারীতে হোটেলে পুলিশের অভিযান, ৭ হাজার ইয়াবার তথ্য

পরাজিত শক্তির সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করবে বগুড়া যুবদল

সান্তাহারে মিলারের বিরুদ্ধে খাড়ির পাড় দখল ও জমিতে বজ্র ফেলার অভিযোগ

বগুড়ায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ৬ দফা দাবিতে বিক্ষোভ

বগুড়ায় সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে রেলস্টেশনে বিক্ষোভ মিছিল

১০

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

১১

২০২৭ এর মে থেকেই চট্টগ্রামে স্হায়ী ক্যাম্পাসে কার্যক্রম শুরু করবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি

১২

জাবিতে আন্তর্জাতিক চলচ্চিত্র ও ভিজ্যুয়াল স্টোরিটেলিং সামিট অনুষ্ঠিত

১৩

বগুড়ায় ১৪ হাজার ইয়াবাসহ যুবক আটক

১৪

দৌলতপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত সাবেক সেনা সদস্য

১৫

কুড়িগ্রামে সার বিতরণে বিলম্বের প্রতিবাদে কৃষকদের সড়ক অবরোধ, ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ

১৬

ঠাকুরগাঁও ভূল্লীতে ট্রাক-অটোর সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ৬

১৭

বগুড়ায় যাত্রীবাহী বাসে সন্তান জন্ম, মা-শিশুর আজীবন ভ্রমণ ফ্রি

১৮

ভর্তি সহায়তায় বগুড়ার শাহ্ সুলতান কলেজে ছাত্রদলের হেল্পডেস্ক

১৯

বসুন্ধরায় রুমমেটের হাতে চালক গুরুতর জখম

২০