পারভেজ রহমান, চট্টগ্রাম প্রতিনিধি
৬ জুন ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খুলশীতে সিআরবি ডাবল মার্ডার মামলার আসামিসহ ২ যুবলীগ কর্মী গ্রেফতার

Share this news with

চট্টগ্রাম মহানগরীর খুলশী থানা এলাকায় অভিযান চালিয়ে সিআরবি ডাবল মার্ডার মামলার এজাহারনামীয় আসামিসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন— নোয়াখালীর বেগমগঞ্জ থানার এখলাসপুর এলাকার মোঃ হাবিবুর রহমানের ছেলে মোঃ মিজানুর রহমান বাবু ওরফে বাবু (২৯) এবং কুমিল্লার চান্দিনা থানার মহিচাইল এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে মোঃ কবির হোসেন (৩৪)। তারা উভয়েই বর্তমানে খুলশী থানার টাইগারপাস এলাকায় বসবাস করছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (০৫ জুন) খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুর রহমানের নেতৃত্বে এসআই নুরুল ইসলাম ও পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে টাইগারপাস এলাকায় এই অভিযান পরিচালনা করে।

খুলশী থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত মিজানুর রহমান বাবু সিআরবি জোড়া খুন (ডাবল মার্ডার) মামলার অন্যতম আসামি এবং নিষিদ্ধ সংগঠন যুবলীগের সক্রিয় ক্যাডার হিসেবে পরিচিত। অন্য আসামি কবির হোসেনও তার সহযোগী হিসেবে বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত আসামিরা সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে মিছিল, লিফলেট বিতরণ ও ব্যানার-পোস্টার টাঙিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। তাদের বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তাদের অন্যান্য সহযোগীদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতপুরের বন্যা পরিস্থিতিতে জরুরি সহায়তার দাবি সংসদ সদস্য বাচ্চু মোল্লার

ঢাবিতে হজরত খানবাহাদুর আহ্ছানউল্লার মিয়া ও অধ্যাত্মচেতনার সমকালীন প্রাসঙ্গিকতা শীর্ষক সেমিনার

শিক্ষাব্যবস্থা সংস্কারের ৮ দফা দাবিতে শহিদ মিনারে অবস্থান ও গণস্বাক্ষর

গ্লোবাল ভিসা স্টেশনের পরিচালকের বিচারের দাবিতে মানববন্ধন

কুবির চান্দিনা স্টুডেন্টস অর্গানাইজেশন নবীনবরণ অনুষ্ঠিত

নন্দীগ্রামে এমপির কাঁধে ঢোল, হাতে কোদাল-ফগার মেশিন

ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ধুনটে পরিচ্ছন্নতা অভিযান

ঢাবির বটতলা থেকে জাতীয় ছাত্রশক্তির বিজয় র‌্যালি

ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ‘শিক্ষা, ঐক্য, মুক্তি’ শীর্ষক আলোচনা সভা

ঢাবিতে বরিশাল বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ ২০২৬

১০

১১৫ পিস ইয়াবাসহ রংপুরে ডিবি পুলিশের হাতে ২ কারবারি গ্রেপ্তার

১১

নোবিপ্রবিতে ছাত্রী সংস্থার উদ্যোগে হতে যাচ্ছে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠান

১২

ধুনটে জামায়াত আমির: দেশের মানুষ ভালো নেই, বিদ্যুৎ-সারের সংকটে কষ্টে মানুষ

১৩

বগুড়ায় বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন

১৪

শিক্ষার্থী সংকটে মুড়িয়াহাট উচ্চ বিদ্যালয়

১৫

সান্তাহারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

১৬

নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে নিষিদ্ধ আ.লীগ নির্বাচনের সুযোগ পাবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

১৭

প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এএসআইসহ দুজন কারাগারে

১৮

কুড়িগ্রামে বাকপ্রতিবন্ধী দম্পতির ঘরে একসঙ্গে ৩ পুত্রসন্তান, চিকিৎসায় হিমশিম

১৯

প্রাণী ও প্রকৃতির সুরক্ষায় শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

২০