
শব্দ দূষণ রোধে ‘আর নয় শব্দ দূষণ, চাই সুস্থ জীবন’— স্লোগানকে সামনে রেখে “বিশ্ব পরিবেশ দিবস ২০২৬” উপলক্ষে রাজধানীতে শব্দ সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৫ জুন) সাড়ে ৯টা হতে গুলশান-২ চত্বরে এই কর্মসূচি পালিত হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ লুৎফর রহমান ছাড়াও পরিবেশ অধিদফতর আয়োজিত এই সমাবেশে অংশ নেন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, পরিবেশকর্মী ও নাগরিক সমাজের সদস্যরা।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নিরব এলাকা হিসেবে আজ থেকেই কার্যকর হবে। পর্যায়ক্রমে গুলশান এবং বনানী ও নিরব এলাকার আওতাভুক্ত হবে।
আয়োজকরা বলেন, বায়ুদূষণের মতো শব্দদূষণও জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে উঠছে। তাই পরিবেশ রক্ষায় আইন প্রয়োগের পাশাপাশি নাগরিকদের সচেতন হওয়াও জরুরি।
মন্তব্য করুন