মহিবউল্লাহ কিরন, বরগুনা প্রতিনিধি
৩ জুন ২০২৬, ২:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরগুনায় সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু

Share this news with

বরগুনার আমতলীতে সেপটিক ট্যাংক পরিস্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সকাল সাড়ে ৮টার দিকে পৌরসভা ২নং ওয়ার্ডের এ.কে স্কুল সংলগ্ন এলাকায় সেপটিক ট্যাংকে এই দুর্ঘটনা ঘটে।

২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. মুসা মোল্লা জানান বুধবার সকাল সাড়ে ৮টায় আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ ইউসুফের নির্মানাধীন ভবনের সেপটিক ট্যাংকের সেন্টারিং খুলতে প্রথমে কাজ করতে নামেন জাহিদ, কিছুক্ষণ পর অচেতন হয়ে পরার শব্দ শুনে তাকে উদ্ধার করতে নামেন জাফর।এসময় ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে ট্যাংকের ভেতরেই অচেতন হয়ে পড়েন তারা।

খবর পেয়ে আমতলী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সেপটিক ট্যাংক ভেঙে তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন- উপজেলার চাওড়া ইউনিয়নের বেতমোর গ্রামের জাফর হোসেন (৪৫) ও হলদিয়া গ্রামের জাহিদুল ইসলাম জাহিদ (৪২)।

ফায়ার সার্ভিসের সুত্রে জানা যায়, সেপটিক ট্যাংকের ভিতরে কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় তাদের মৃত্যু হতে পারে।

ঘটনার পর থেকে নির্মাণাধীন ভবনের মালিক মাওলানা মোঃ ইউসুফ পলাতক রয়েছেন।

আমতলী থানার অফিসার্স ইনচার্জ আবু শাহাদাৎ মোহাম্মদ হাসনাইন পারভেজ জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের প্রতিটি পূজামণ্ডপে আর্থিক সহায়তা দিলেন শহিদুল ইসলাম

১

লাকসামের নাওটি স্টেশনে কর্ণফুলী কমিউটারের চার বগি লাইনচ্যুত

২

বাংলাদেশ লেবার পার্টির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

৩

আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

৪

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ

৫

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কনস্যুলার সুরক্ষার ঘাটতি কোথায়?

৬

আতঙ্ক কাটিয়ে লালন আখড়াবাড়িতে জনস্রোত, শেষ হলো স্মরণোৎসব

৭

দুই বাংলাদেশিকে হত্যার ঘটনায় সৌদি আরবকে লাল কার্ড দেখাল ছাত্র ফেডারেশন

৮

ধুনটে স্ত্রীকে বিয়ে করায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু হাসপাতালে

৯

ষড়যন্ত্র থেমে নেই—দুর্গাপূজা নিয়ে নোয়াখালীতে বিস্ফোরক মন্তব্য ছাত্রদল নেতার

১০

নিজ অর্থায়নে জাবির মুক্তমঞ্চে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন

১১

তিন দিনের লালন উৎসবের দ্বিতীয় দিন ছেঁউড়িয়ায় উৎসবের আমেজ, রাতভর বাউলগান

১২

অমর একুশে বইমেলা ২০২৭ শুরু ৭ জানুয়ারি, চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত

১৩

বগুড়ায় সনাতন ধর্মাবলম্বী নারীদের শাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী

১৪

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী

১৫

আফসার আহমদ সিদ্দিকীর ২৫তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৬

জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সমাজতান্ত্রিক ফ্রন্টের মানববন্ধন

১৭

কোলাহল থেকে বিরতি, পূজার ছুটিতে নীরব কুবি

১৮

নির্মাণ শ্রমিককে হুমকি ও মারধরের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

১৯

৯১ দেশের প্রতিযোগিতায় বিশ্বজয়, বিজয়ী বিএমইউ শিক্ষক-শিক্ষার্থীদের ‘গোল্ডেনরুটস’

২০