নাজমুল হাসান মোল্লা, নরসিংদী প্রতিনিধি
২ জুন ২০২৬, ৪:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাতে নিখোঁজ, সকালে পুকুরে ভেসে উঠলো অটো চালক ফাহিমের লাশ

Share this news with

নরসিংদী সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নে এক কিশোর অটোচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) সকাল ৯টার দিকে মধ্য শিলমান্দী গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ফাহিম (১৭) ওই এলাকার রুহুল আমিনের ছেলে। তিনি পেশায় একজন অটোচালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মধ্য শিলমান্দী গ্রামের একটি পুকুরে ফাহিমের লাশ ভাসতে দেখে এলাকাবাসী। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহটি শনাক্ত করেন। খবর পেয়ে নরসিংদী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহতের পরিবার ও স্বজনদের দাবি, পূর্ব শত্রুতার জেরে ফাহিমকে হত্যা করা হয়েছে।

নিহত ফাহিমের বাবা রুহুল আমিন জানান, সোমবার রাত আনুমানিক ৮টার দিকে ছেলের সঙ্গে তার সর্বশেষ কথা হয়েছিল। এরপর ফাহিম আর বাড়ি ফেরেনি। রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে জানতে পারেন, একটি পুকুরের পাশে তার ছেলের মরদেহ পড়ে রয়েছে।

এ বিষয়ে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আর এম আল-মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহতের বাবার ভাষ্যমতে, ফাহিম ভিভাটেক চালাতেন এবং রাত ৮টার পর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে এটি হত্যাকাণ্ড কিনা এবং মৃত্যুর প্রকৃত কারণ কী, তা তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিতভাবে বলা যাবে।

মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূরুঙ্গামারীর তিলাই উচ্চ বিদ্যালয়ে হরিলুট, প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ

সাভারে এসবি কর্মকর্তাকে পিটিয়ে হত্যার অভিযোগ, আহত ছেলে

বগুড়ায় হত্যা ও ধর্ষণ মামলার পলাতক দুই আসামি গ্রেপ্তার

গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

সান্তাহারে ছাতিম গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ, মৃত্যু নিয়ে রহস্য

সিফাতের মুক্তি ও বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ইসিবি চত্বরে বিক্ষোভ

ধুনটে পৃথক অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

শহীদ জিয়া শিশু পার্কে পূবালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

ঢাবিতে শিক্ষার্থীদের জন্য ‘আইটি এন্ড ক্যারিয়ার সেন্টার’ উদ্বোধন

১০

ঢাবিতে জাতীয় সিরাত সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

১১

খিলগাঁওয়ে চাপাতির আঘাতে যুবক গুরুতর আহত

১২

ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলির অভিযোগে দৌলতপুরে যুবক আটক

১৩

কুবিস্থ চাঁদপুর স্টুডেন্টস এসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

১৪

বিদ্যুৎ-জ্বালানি সংকটে মানুষের দুর্ভোগে দুঃখ প্রকাশ তারেক রহমানের

১৫

কুবিতে দাওয়াহ কমিউনিটির উদ্যোগে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

১৬

ফেনীতে ১১ দলীয় লংমার্চের পথসভায় ব্যাপক জনসমাগম

১৭

কুমিল্লায় ১১ দলীয় লংমার্চের পথসভা, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি

১৮

বগুড়ার ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

১৯

নারায়ণগঞ্জে ১১ দলীয় লংমার্চের পথসভা, জনগণের দাবিতে আন্দোলনের ঘোষণা

২০