
দীর্ঘ আট মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
আজ সোমবার (১ জুন) বিকাল ৪টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে তার মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ ও পরিবারের পক্ষ থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তোফায়েল আহমেদের ব্যক্তিগত সহকারী আবুল খায়ের জানান, বাদ মাগরিব ধানমণ্ডির ত্বাকওয়া মসজিদে তোফায়েল আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। সেখান থেকে স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হবে মরদেহ। আগামীকাল সকালে হেলিকপ্টারে করে ভোলা সার্কিট হাউজ ময়দানে জানাজা শেষে মায়ের কবরের পাশে সাবেক এ মন্ত্রীকে দাফন করা হবে।
প্রবীন এ রাজনীতিবিদ দীর্ঘদিন ধরে প্যারালাইজডসহ অন্যান্য শারীরিক সমস্যায় ভুগছিলেন। গুরুতর অবস্থায় গত ২৮ সেপ্টেম্বর তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি লাইফ সাপোর্টে ছিলেন। এর আগে গত বছরের অক্টোবরে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে স্যোশাল মিডিয়ায়।
মন্তব্য করুন