তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
২৯ মে ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুলাউড়ায় চার দিনের ব্যবধানে আপন দুই ভাইয়ের মৃ”ত্যু

Share this news with

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের কিয়াতলা গ্রামে মাত্র চার দিনের ব্যবধানে আপন দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় নেমে এসেছে গভীর শোক ও কালো মেঘের ছায়ায় পরিবেশ ভাড়ি হয়ে উঠেছে। এমন হৃদয়বিদারক ঘটনায় এলাকায়ও বিরাজ করছে শোকাবহ পরিবেশ।

পারিবারিক সূত্রে জানা যায়, কিয়াতলা গ্রামের বাসিন্দা মরহুম সাতির আলীর দুই ছেলে, বড় ছেলে ছয়ফুল আহমদ (৫৫) ছোট ছেলে কয়েস আহমদ (৪৬)।

ছোট ছেলে কয়েস আহমদ দীর্ঘদিন সৌদি আরব প্রবাসে ছিলেন। দেশে ফিরে তিনি কুলাউড়া পৌর শহরের বসির প্লাজায় অবস্থিত ‘সামিরা অ্যান্ড সামিয়া কসমেটিকস গ্যালারি’র স্বত্বাধিকারী হিসেবে ব্যবসা পরিচালনা করতেন। ব্রেইন স্ট্রোকজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। গত (২৪শে মে) রবিবার চিকিৎসাধীন অবস্থায় সিলেট নর্থ ইষ্ট হাসপাতালে  তিনি  ইন্তেকাল করেন।

এদিকে বড় ভাই ছয়ফুল আহমদ ও দীর্ঘদিন সৌদি আরব প্রবাসী ছিলেন। অসুস্থতার কারণে দেশে ফিরে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনিও। তবে ছোট ভাইয়ের মৃত্যুর শোক কাটতে না কাটতেই চার দিনের ব্যবধানে (২৮শে মে) বৃহস্পতিবার তিনিও মৃত্যুবরণ করেন।

একই পরিবারের দুই ভাইয়ের এত অল্প সময়ের ব্যবধানে মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক শোকের সৃষ্টি করেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে কিয়াতলা গ্রামের পরিবেশ।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎কুবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

১

রোয়াংছড়িতে প্রবারণা পূর্ণিমা ঘিরে উৎসবের প্রস্তুতি, তৈরি হচ্ছে ফানুস ও রথ

২

জাইমা রহমানের জন্মদিনে শিক্ষা উপকরণ বিতরণ ও বিনামূল্যে চক্ষুচিকিৎসা

৩

নোয়াখালীতে তরুণকে গুলি, মোটরসাইকেল ছিনতাই

৪

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের পরিচয়ে প্রতারণা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

৫

বগুড়ায় জিসাসের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৬

৯ দিনের ছুটি শেষে আগামীকাল খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

৭

ধুনটে ফার্নিচার কারখানায় চুরি, খোয়া গেছে ২ লাখ টাকার মালামাল

৮

ঢাকা-কক্সবাজার রুটে চালু হচ্ছে মহানগর এক্সপ্রেস, ভাড়া শুরু ৬৮৫ টাকা

৯

ভেড়ামারায় অপরাধ দমনে তৎপর পুলিশ, ২০ দিনের অভিযানে গ্রেপ্তার ২২

১০

মরণফাঁদে মেয়াদোত্তীর্ণ সোনাহাট সেতু, ঝুঁকিতে যান চলাচল

১১

উপজেলা দিবস উপলক্ষে জাতীয় পার্টির আলোচনা সভা ও দোয়া মাহফিল

১২

শীতের আগাম সবজি চাষে সরগরম ধুনটের মাঠ

১৩

জাতীয় প্রেসক্লাবে সীরাতুন্নবী (সা.) সেমিনার অনুষ্ঠিত

১৪

তেল-গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জেডিপির বিক্ষোভ সমাবেশ

১৫

জাতীয় ঐক্য: সংকট উত্তরণের উপায় নিয়ে ভিপিএসএসসির গোলটেবিল আলোচনা

১৬

গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন ও নদী খননের দাবিতে নাগরিক সমাবেশ

১৭

ফুলবাড়ীতে ডিবির ঝটিকা অভিযান: ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৮

বগুড়ার শিশু বক্করের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

১৯

ফুফুর বাড়িতে বেড়াতে এসে ধুনটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

২০