মো: আব্দুল কুদ্দুস, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
২৪ মে ২০২৬, ৬:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিশু রামিসা হত্যা ও শিশু ধর্ষণের প্রতিবাদে মনোহরদীতে অবস্থান কর্মসূচি

Share this news with

নরসিংদীর মনোহরদীতে শিশু রামিসা হত্যা এবং ক্রমবর্ধমান শিশু ধর্ষণের ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ মে) বেলা ১১টায় মনোহরদী পৌরসভা গোলচত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

হিউম্যান রাইটস্ হেলথ এন্ড এডুকেশন সোসাইটির মনোহরদী উপজেলা শাখার ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা “ধর্ষণ ও হত্যার বিচার চাই” এবং “শিশুর নিরাপত্তা নিশ্চিত করো”সহ বিভিন্ন স্লোগান দেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান আলমগীর। তাঁর উপস্থাপনায় পুরো কর্মসূচি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

এসময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা শাখার ভাইস চেয়ারম্যান সাংবাদিক মোঃ আঃ কুদ্দুস, মনোহরদী উপজেলা সভাপতি সাংবাদিক ফোরকান উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ আসাদুজ্জামান সাগরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, শিশু রামিসা হত্যার মতো নৃশংস ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সমাজে শিশু ধর্ষণ ও নির্যাতনের ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন। বক্তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচার আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তারা আরও বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। ভবিষ্যতে যেন এ ধরনের জঘন্য ঘটনা আর না ঘটে, সে বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎ-জ্বালানি সংকটে মানুষের দুর্ভোগে দুঃখ প্রকাশ তারেক রহমানের

কুবিতে দাওয়াহ কমিউনিটির উদ্যোগে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

ফেনীতে ১১ দলীয় লংমার্চের পথসভায় ব্যাপক জনসমাগম

কুমিল্লায় ১১ দলীয় লংমার্চের পথসভা, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি

বগুড়ার ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

নারায়ণগঞ্জে ১১ দলীয় লংমার্চের পথসভা, জনগণের দাবিতে আন্দোলনের ঘোষণা

অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

হাতিয়ায় মায়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

কবর থেকে মরদেহ তুলে দরবারে প্রতিস্থাপন, ফিলিপনগরে উত্তেজনা

বগুড়া পুলিশে কোটি টাকার বিল-ভাউচার জালিয়াতির অভিযোগ, সম্পৃক্ততার অভিযোগ ৮ জনের

১০

গণভোট ও জনগণের সার্বভৌম ক্ষমতা নিয়ে নাগরিক ফোরামের আলোচনা সভা

১১

পিআইবির মহাপরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

১২

গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ৫% বিলম্বজনিত পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন

১৩

৭ দফা দাবিতে দলিল লেখকদের জেলা প্রতিনিধি সম্মেলন

১৪

মর্যাদা, অধিকার ও ন্যায্য হিস্যা নিশ্চিতে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বিলসের সম্মেলন

১৫

বিএমইউতে ICU-1 উদ্বোধন ও ক্রিটিক্যাল কেয়ার নার্সিং প্রশিক্ষণের সনদ প্রদান

১৬

মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের র‍্যালি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি

১৭

এম. আলম মুরাদের ওপর হামলার বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ

১৮

মিরপুরে গ্যাস ও বিদ্যুতের দাবিতে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ

১৯

শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

২০