সর্বশেষ
||জা‌মিন পে‌লেন সাবেক এমপি অ্যাডভোকেট সফুরা বেগম রুমী||‎মাটিরাঙ্গায় ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ সামগ্রী বিতরণ||মনোহরদীতে শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে জনতার হাতে আটক ২||জাবির ভর্তি পরীক্ষায় রংপুর কেন্দ্রের দাবিতে ভিসির কাছে স্মারকলিপি||চট্টগ্রামে রথযাত্রা সুষ্ঠু ও নিরাপদ করতে সিএমপির মতবিনিময় সভা, ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা||সরকারি অর্থে ১৫ হাজার স্বাস্থ্য কার্ড বস্তাবন্দী পরিত্যক্ত অবস্থায়||নওগাঁয় জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে পিতা হত্যার অভিযোগে নেশাগ্রস্ত ছেলে গ্রেপ্তার||বগুড়ায় বিশ্ব পরিবেশ দিবসে নাগরিক সচেতনতার তাগিদ||কুড়িগ্রামে গ্রীনহাউজ পদ্ধতিতে গাঁজা চাষ: পুলিশের অভিযানে অর্ধশতাধিক গাছ উদ্ধার||চট্টগ্রামে টানা বর্ষণে ১৫ উপজেলার অধিকাংশ এলাকা প্লাবিত, জনজীবন বিপর্যস্ত
মাহাথির কোরেশি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২৩ মে ২০২৬, ৬:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুবি শিক্ষকের অপহরণঃ দীর্ঘ অভিযানের পর গ্রেফতার এক

Share this news with

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক অপহরণ মামলায় সাহাবুল শেখ (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কুমিল্লা সদর দক্ষিণ থানা পুলিশ। এ সময় অপহরণে ব্যবহৃত ঢাকা মেট্রো গ-৩৯১৬৮৬ নম্বরের একটি গাড়িও জব্দ করা হয়েছে।

‎শনিবার (২৩ মে) বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম রাকিব।

‎পুলিশ জানায়, শুক্রবার রাতভর ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় অপহরণে ব্যবহৃত একটি গাড়িও জব্দ করেন পুলিশ।
‎গত ৪ মার্চ ঢাকায় যাওয়ার পথে অপহরণের শিকার হন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক আবদুর রাজ্জাক সোহেল। অভিযোগ রয়েছে, এ সময় তাকে হত্যাচেষ্টার পাশাপাশি তার কাছ থেকে এক লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। ঘটনার পরদিন ৫ মার্চ ভুক্তভোগী শিক্ষক সদর দক্ষিণ থানায় অজ্ঞাতনামা চারজনকে আসামি করে মামলা দায়ের করেন।

‎ভুক্তভোগী শিক্ষক আবদুর রাজ্জাক সোহেল বলেন, “ঘটনার এতদিন পর একজন গ্রেফতার হলেও মূল পরিকল্পনাকারী ও জড়িত অন্যদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি। আমি ন্যায়বিচার প্রত্যাশা করছি।”

‎কোটবাড়ি পুলিশ ফারির এসআই টিটু কুমার নাথ বলেন, “ভুক্তভোগী শিক্ষক একটা মামলা করেছিলো। সেই মামলার তদন্ত সাপেক্ষে সন্দেহজনকভাবে আমরা একজনকে আটক করেছি। তাকে আমরা কোর্টে চালান করবো। মামলার আসামী আরও কয়েকজন আছে। তাদেরকেও ধরার চেষ্টা চলছে।”

‎এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম রাকিব বলেন, “অপহরণের অভিযোগে গতকাল রাতে ঢাকায় অভিযান চালিয়ে সকালে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়। এ ঘটনায় আরও যারা জড়িত রয়েছে, তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।”

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জা‌মিন পে‌লেন সাবেক এমপি অ্যাডভোকেট সফুরা বেগম রুমী

‎মাটিরাঙ্গায় ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ সামগ্রী বিতরণ

মনোহরদীতে শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে জনতার হাতে আটক ২

জাবির ভর্তি পরীক্ষায় রংপুর কেন্দ্রের দাবিতে ভিসির কাছে স্মারকলিপি

চট্টগ্রামে রথযাত্রা সুষ্ঠু ও নিরাপদ করতে সিএমপির মতবিনিময় সভা, ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

সরকারি অর্থে ১৫ হাজার স্বাস্থ্য কার্ড বস্তাবন্দী পরিত্যক্ত অবস্থায়

নওগাঁয় জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে পিতা হত্যার অভিযোগে নেশাগ্রস্ত ছেলে গ্রেপ্তার

বগুড়ায় বিশ্ব পরিবেশ দিবসে নাগরিক সচেতনতার তাগিদ

কুড়িগ্রামে গ্রীনহাউজ পদ্ধতিতে গাঁজা চাষ: পুলিশের অভিযানে অর্ধশতাধিক গাছ উদ্ধার

চট্টগ্রামে টানা বর্ষণে ১৫ উপজেলার অধিকাংশ এলাকা প্লাবিত, জনজীবন বিপর্যস্ত

১০

বরগুনায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

১১

এআই দিয়ে এমপির ভুয়া ছবি প্রচারের অভিযোগে রামগঞ্জে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সভা

১২

টানা ৫ দিনের ভারী বর্ষণে বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

১৩

ফিফা সভাপতি-রেফারির বিরুদ্ধে মামলা চেয়ে থানায় তরুণ, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

১৪

টানা ৪ দিনের ভারী বর্ষণের পর কমেছে বৃষ্টি, রাঙ্গামাটির ৩০ আশ্রয়কেন্দ্রে ২,১৫৮ জন; ৬০ স্থানে পাহাড়ধস

১৫

বান্দরবানে পাহাড়ধসে দুই পরিবারের পাঁচজন নিহত

১৬

রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৭

চকরিয়া-মাতামুহুরীতে বন্যার অবনতি, পানিবন্দি ২ লাখের বেশি

১৮

কুবি নারী শিক্ষার্থীর বাসায় চুরি, স্বর্ণসহ নগদ টাকা লুট

১৯

৬ ঘণ্টার টানা ৮৫ মিলিমিটার বৃষ্টিতে জলাবদ্ধ বগুড়া শহর

২০