পারভেজ রহমান, চট্টগ্রাম প্রতিনিধি
২৩ মে ২০২৬, ৫:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ৬ হাজার পিস ইয়াবাসহ মাইক্রোবাস জব্দ, গ্রেপ্তার ২

Share this news with

চট্টগ্রাম মহানগরীতে এক বিশেষ অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি টয়োটা মাইক্রোবাস জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—ছৈয়দ হোসন (৪২) এবং আবু নাছের (৩৫)।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গতকাল (২২ মে) মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের টিম-৩৪ এর পুলিশ পরিদর্শক মোহাম্মদ জামির হোসেন জিয়ার নেতৃত্বে এসআই মোঃ মহিউদ্দিন রাজু ও এসআই কাজী আবদুল মালেকসহ সঙ্গীয় ফোর্স মহানগর এলাকায় অবৈধ মাদক ও অস্ত্র উদ্ধার সংক্রান্ত বিশেষ অভিযানে নিয়োজিত ছিলেন।

অভিযান চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানাধীন ক্রসিং মোড়ের পাশে আব্দুল জলিলের বাড়ির প্রবেশপথে পাকা রাস্তার ওপর একটি অস্থায়ী চেকপোস্ট বসায় ডিবি পুলিশ। সন্দেহভাজন একটি টয়োটা মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ছৈয়দ হোসন ও আবু নাছেরকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে মোট ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং মাইক্রোবাসটি জব্দ করা হয়।

ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে তারা কক্সবাজার জেলার বিভিন্ন উৎস থেকে এই ইয়াবা ট্যাবলেটগুলো সংগ্রহ করেছিল। চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে এগুলো নিয়ে আসা হয়েছিল।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কার শেষে উদ্বোধন হলো ডাকসু সংগ্রহশালা

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নেই: প্রতিমন্ত্রী

দৌলতপুরের বন্যা পরিস্থিতিতে জরুরি সহায়তার দাবি সংসদ সদস্য বাচ্চু মোল্লার

ঢাবিতে হজরত খানবাহাদুর আহ্ছানউল্লার মিয়া ও অধ্যাত্মচেতনার সমকালীন প্রাসঙ্গিকতা শীর্ষক সেমিনার

শিক্ষাব্যবস্থা সংস্কারের ৮ দফা দাবিতে শহিদ মিনারে অবস্থান ও গণস্বাক্ষর

গ্লোবাল ভিসা স্টেশনের পরিচালকের বিচারের দাবিতে মানববন্ধন

কুবির চান্দিনা স্টুডেন্টস অর্গানাইজেশন নবীনবরণ অনুষ্ঠিত

নন্দীগ্রামে এমপির কাঁধে ঢোল, হাতে কোদাল-ফগার মেশিন

ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ধুনটে পরিচ্ছন্নতা অভিযান

ঢাবির বটতলা থেকে জাতীয় ছাত্রশক্তির বিজয় র‌্যালি

১০

ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ‘শিক্ষা, ঐক্য, মুক্তি’ শীর্ষক আলোচনা সভা

১১

ঢাবিতে বরিশাল বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ ২০২৬

১২

১১৫ পিস ইয়াবাসহ রংপুরে ডিবি পুলিশের হাতে ২ কারবারি গ্রেপ্তার

১৩

নোবিপ্রবিতে ছাত্রী সংস্থার উদ্যোগে হতে যাচ্ছে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠান

১৪

ধুনটে জামায়াত আমির: দেশের মানুষ ভালো নেই, বিদ্যুৎ-সারের সংকটে কষ্টে মানুষ

১৫

বগুড়ায় বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন

১৬

শিক্ষার্থী সংকটে মুড়িয়াহাট উচ্চ বিদ্যালয়

১৭

সান্তাহারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

১৮

নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে নিষিদ্ধ আ.লীগ নির্বাচনের সুযোগ পাবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

১৯

প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এএসআইসহ দুজন কারাগারে

২০