মেহেরুবান হাবিব, পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
২১ মে ২০২৬, ৫:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বোমা মেশিন’ গুঁড়িয়ে আলোচনায় পাটগ্রাম থানার ওসি নাজমুল হক

Share this news with

লালমনিরহাটের পাটগ্রামে দীর্ঘদিন ধরে চলা অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে এবার সরাসরি মাঠে নেমেছেন পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক। গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে পাথর উত্তোলনে ব্যবহৃত একাধিক অবৈধ ‘বোমা মেশিন’জব্দ ও ধ্বংস করেছে পুলিশ।

‎সোমবার (১৮ মে) দিবাগত রাতে উপজেলার তেলিপাড়া, কাফির বাজার ও বাংলাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওসি নাজমুল হকের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম অংশ নেয়।

‎অভিযান চলাকালে অবৈধভাবে নদী ও বিভিন্ন স্থান থেকে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত মেশিনগুলো ভাঙচুর করা হয়। এসময় ওসি নাজমুল হককে নিজ হাতে হাতুড়ি দিয়ে বোমা মেশিন ভেঙে ফেলতে দেখা যায়। ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ছবিঃ নিজ হাতে হাতুড়ি দিয়ে বোমা মেশিন ভাঙছেন পাটগ্রাম থানার ওসি।

‎স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কিছু অসাধু চক্র রাতের আঁধারে ড্রেজার ও বোমা মেশিন ব্যবহার করে পাথর উত্তোলন করে আসছিল। এতে নদীর স্বাভাবিক প্রবাহ, পরিবেশ ও কৃষিজমির ক্ষতি হওয়ার পাশাপাশি স্থানীয়দের মাঝে উদ্বেগ তৈরি হয়।

‎পুলিশ জানায়, মাদক, জুয়া, অবৈধ বালু ও পাথর উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে ব্যবহৃত ড্রেজার ও বোমা মেশিন জব্দ করে ধ্বংস করা হয়েছে।

পাটগ্রাম থানার ওসি নাজমুল হক বলেন,
অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই আমরা কাজ করছি। তিনি আরও বলেন,পাটগ্রামের আইনশৃঙ্খলা রক্ষা ও একটি উন্নত সমাজ গঠনে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন। অপরাধ দমনে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কদ্দাছড়া–নয়াপাড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

পল্লী চিকিৎসকের ‘ছোট অপারেশনের’ পর অসুস্থ শিশু, তদন্তের দাবি

বগুড়ার নন্দীগ্রামে কপাল পুড়ল ছাত্রদল নেতার, আজীবন বহিষ্কার

১১ দলীয় ঐক্যের বৈঠক: বিদ্যুৎ-গ্যাস সংকট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি

বগুড়ায় ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার

গোবিপ্রবিতে ৪০টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে হতে যাচ্ছে গবেষণা সম্মেলন

সীমান্ত অপরাধ রোধে দৌলতপুরে বিজিবির জনসচেতনতামূলক প্রচারণা

জাবিতে দুই ছাত্রদল নেতার শাহাদাৎবার্ষিকীতে দোয়া মাহফিলের আয়োজন

জাকসুর উদ্যোগে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ও চিকিৎসা সরঞ্জাম বিতরণ অনুষ্ঠিত

কুবিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

১০

কুড়িগ্রামে জিপিএ-৫ প্রাপ্ত ৫০০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও উপহার দিল ইসলামী ছাত্রশিবির

১১

ধুনটে বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা

১২

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ, নবীজির আদর্শ অনুসরণের আহ্বান

১৩

গোপালগঞ্জে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে সংঘর্ষ, আহত ২

১৪

গোবিপ্রবিতে বাড়ছে অশালীনতা, নজরদারি ও পদক্ষেপের দাবি শিক্ষার্থীদের

১৫

কুড়িগ্রামে ধানক্ষেত থেকে মানুষের খণ্ডিত পা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

১৬

বাঙালি নদীর ভাঙনে আতঙ্কে হেউটনগর, বিলীনের পথে বসতভিটা-ফসলি জমি

১৭

দৌলতপুরে প্রকাশ্যে বাজারে হামলা, আহত সবজি ব্যবসায়ী রফিকুল

১৮

ঠাকুরগাঁওয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪

১৯

‎নোয়াখালীতে মোবাইল কেনার টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা

২০