জুবাইর, ক্যাম্পাস প্রতিনিধি (গোবিপ্রবি)
২১ মে ২০২৬, ৪:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ক্যাশলেস ক্যাম্পাস বাস্তবায়নে ইউসিবি ও গোবিপ্রবি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ছবিঃ প্রেস ডেস্ক বিডি প্রতিনিধি

Share this news with

শিক্ষার্থীদের জন্য ক্যাশলেস, আধুনিক ও সহজতর পেমেন্ট ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

২১ মে বৃহস্পতিবার দুপুর একটায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের অফিস কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার মো. এনামউজ্জামান এবং ইউসিবি’র পক্ষে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শাহবাজ তালাত স্বাক্ষর করেন।

ছবিঃ সমঝোতা স্মারকে স্বাক্ষর করছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার মো. এনামউজ্জামান এবং ইউসিবি’র পক্ষে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শাহবাজ তালাত।

শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বহুল প্রতীক্ষিত চুক্তিটি সম্পন্ন করা হয়।
এ উদ্যোগের মূল উদ্দেশ্য হলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে “ক্যাশলেস ক্যাম্পাস” ব্যবস্থা চালু করা। এই চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘরে বসেই টিউশন ফি, ভর্তি ফি, পরীক্ষার ফি এবং অন্যান্য প্রয়োজনীয় ফি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), ডেবিট ও ক্রেডিট কার্ড এবং অনলাইন ব্যাংকিং সেবার মাধ্যমে সহজে পরিশোধ করতে পারবেন। ফলে শিক্ষার্থীদের সময় ও ভোগান্তি কমবে এবং আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও নিরাপত্তা বৃদ্ধি পাবে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান, ইউসিবি’র আঞ্চলিক ব্যবস্থাপক মো. মিজানুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, এ উদ্যোগ শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর ও ঝামেলামুক্ত আর্থিক সেবা নিশ্চিত করবে। অন্যদিকে ইউসিবি’র পক্ষ থেকে জানানো হয়, প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার মাধ্যমে গ্রাহকদের জন্য সহজ, নিরাপদ ও আধুনিক আর্থিক সমাধান নিশ্চিত করতে ব্যাংকটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থনীতিতে অনানুষ্ঠানিক কর্মসংস্থান ও বিদ্যুৎ অপচয়ের মিথ নিয়ে জাবিতে আলোচনা সভা

ফরিদপুরে অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরি

রোহিঙ্গা সংকটের ৯ বছর: প্রত্যাবাসন অনিশ্চিত, বাড়ছে নতুন উদ্বেগ

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত আমীরের বৈঠক

আদমদীঘিতে নববিবাহিত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধুনটে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

বগুড়ায় জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

‎নোয়াখালী বেগমগঞ্জে ৫০ পিস ইয়াবা সহ এক ব্যক্তি গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে ডিলার পয়েন্টে ভাঙচুর ও সার বিতর্কের পর বিট পুলিশিং সভা

সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

১০

ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘিরে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক

১১

সীরাত চর্চা বছরজুড়ে চালুর আহ্বান জামায়াত আমীরের

১২

নোয়াখালীর পরিচিত রিকশাওয়ালার বাঁধ অপসারণ

১৩

নিরাপদ অভিবাসন নিশ্চিতে সমন্বিত উদ্যোগের তাগিদ

১৪

জাবির শের-ই-বাংলা হল ডিবেটিং ক্লাবের সভাপতি নাহিয়ান, সম্পাদক মুজাহিদ

১৫

‎মাটিরাঙ্গায় ১১৭ পিস ইয়াবা সহ আটক ১ ও ২ জনের কারাদণ্ড

১৬

সান্তাহারে অবৈধভাবে হারপিক ও খাবার স্যালাইন তৈরির অপরাধে ৬ মাসের কারাদণ্ড

১৭

বিএসটিআই অনুমোদন না থাকায় রাজশাহীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

১৮

ককটেল বিস্ফোরণ ও বিএনপি কার্যালয় ভাঙচুর: ধুনটে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৯

জাবির আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে রাউন্ড অফ সিক্সটিনে লোক প্রশাসন বিভাগ

২০