মোঃ ​মাসুম বিল্লাহ, নওগাঁ (সদর) প্রতিনিধি
২০ মে ২০২৬, ৭:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে ৩৫০ পিস মাদক ইনজেকশনসহ শীর্ষ ডিলার কাউসার গ্রেফতার, এলাকায় স্বস্তি

Share this news with

নওগাঁর আত্রাইয়ে পুলিশের এক বিশেষ অভিযানে ৩৫০ পিস মাদক-নেশা জাতীয় ইনজেকশন ও ১৫টি অ্যাম্পুলসহ অঞ্চলের অন্যতম শীর্ষ মাদক ডিলার কাউসারকে (২২) গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার (২০ মে) বিকেলে আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়নের গান্ধী মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে আত্রাই থানা পুলিশ।

​গ্রেফতারকৃত কাউসার আত্রাই উপজেলার ভর তেঁতুলিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। সে অত্র অঞ্চলের মাদকের অন্যতম বড় সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত বলে জানিয়েছে পুলিশ।

​পুলিশ সূত্রে জানা যায়, আত্রাই থানা পুলিশ মাদকবিরোধী এই অভিযান পরিচালনা করে। আজ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পাঁচুপুর ইউনিয়নের গান্ধী মোড় এলাকায় ব্যারিকেড দিয়ে কাউসারকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৩৫০ পিস নিষিদ্ধ মাদক ইনজেকশন এবং ১৫টি ইনজেকশন অ্যাম্পুল উদ্ধার করা হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত কাউসার স্বীকার করেছে যে, সে নিজেই সীমান্ত এলাকা হিলি থেকে সরাসরি এসব মাদক ও নেশা জাতীয় ইনজেকশন নিয়ে আসে এবং পরবর্তীতে আত্রাইসহ আশেপাশের এলাকায় খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করে। আজ উদ্ধার হওয়া মাদকের চালানটিও সে হিলি সীমান্ত থেকেই নিয়ে এসেছিল। পুলিশ জানায়, কাউসার একজন চিহ্নিত ও পেশাদার মাদক ব্যবসায়ী, তার বিরুদ্ধে ইতিপূর্বেও বিভিন্ন থানায় ৮টি মাদক মামলা রয়েছে।

​এ অঞ্চলের যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষাকারী এই শীর্ষ মাদক ডিলার গ্রেফতার হওয়ায় আত্রাই এলাকার সর্বস্তরের মানুষের মাঝে সন্তোষ প্রকাশ পেয়েছে এবং তারা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।

​এ প্রসঙ্গে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “আত্রাই থানা এলাকায় মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।” মাদকমুক্ত সমাজ গঠনে চলমান এই মাদকবিরোধী অভিযানে আত্রাই এলাকার সাধারণ মানুষকে থানা পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুনটে অবৈধভাবে মজুত করা সার জব্দ, চার ব্যবসায়ীর দেড় লাখ টাকা জরিমানা

ভূরুঙ্গামারীতে সার বিতরণের স্লিপ নিয়ে উত্তেজনা: প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

কুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

গোবিপ্রবির আবাসিক হলে সাপের উপদ্রব, মেডিকেলে নেই প্রতিষেধক

‎ক্লাস চলাকালে একে একে অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩

ধুনটে ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

ফরিদপুরে ডেঙ্গু জ্বরে ৭০ বছরের নারীর মৃত্যু

ধুনটে ইমাম-মুয়াজ্জিনদের জীবনযুদ্ধ, নেই নির্দিষ্ট বেতন কাঠামো

বাংলা একাডেমিতে জিয়া স্মৃতি বইমেলার পঞ্চম দিনের আলোচনা সভা

৪৮তম বিশেষ বিসিএসের নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের যোগদান ও ওরিয়েন্টেশন

১০

ঢাবিতে ‘সুফি সংস্কৃতি: মধ্যপ্রাচ্য, পশ্চিম আফ্রিকা ও বাংলাদেশ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন

১১

ভূরুঙ্গামারীর তিলাই উচ্চ বিদ্যালয়ে হরিলুট, প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ

১২

সাভারে এসবি কর্মকর্তাকে পিটিয়ে হত্যার অভিযোগ, আহত ছেলে

১৩

বগুড়ায় হত্যা ও ধর্ষণ মামলার পলাতক দুই আসামি গ্রেপ্তার

১৪

গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

১৫

সান্তাহারে ছাতিম গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ, মৃত্যু নিয়ে রহস্য

১৬

সিফাতের মুক্তি ও বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ইসিবি চত্বরে বিক্ষোভ

১৭

ধুনটে পৃথক অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৮

রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

১৯

শহীদ জিয়া শিশু পার্কে পূবালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

২০