নিজ্বস্ব সংবাদদাতা
১৮ মে ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাজারে হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্র ফেডারেশনের বিক্ষোভ

Share this news with

রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নেতৃবৃন্দ মাজার ও দরবারে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে।

রোববার (১৮ মে) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের সামনে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৪০ জন নেতাকর্মী ও শিক্ষার্থী অংশ নেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে মাজার, দরগা, খানকা ও ধর্মীয় সম্প্রদায়ের ওপর ধারাবাহিক হামলা-ভাঙচুর ও হত্যার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। এসব ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, আক্রান্ত দরগা, খানকা, মাজার ও সংশ্লিষ্ট সম্প্রদায়ের ক্ষয়ক্ষতির দায় রাষ্ট্রকে নিতে হবে এবং ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ প্রদান করতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশে উপস্থিত ছিলেন মোঃ সজিব হোসেন, সভাপতি, বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা; সীমা আক্তার, সহ-সভাপতি; সাকিবুর রহমান রনি, সাধারণ সম্পাদক; সাইমুন নাহার কর্ষী, সহ-সাধারণ সম্পাদক এবং আরমানুল হক, কার্যনির্বাহী সদস্য।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টিএসসি এলাকায় এসে শেষ হয়।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৬

১

১৩তম গ্রেডের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ইবতেদায়ী শিক্ষকদের লাগাতার অবস্থান

২

ভিকারুননিসা নূন স্কুলের অভিভাবকদের প্রতিবাদ ও মানববন্ধন

৩

জাতীয় প্রেসক্লাবের সামনে জেটেবের বিক্ষোভ সমাবেশ

৪

কারিগরি শিক্ষা ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার রক্ষার দাবিতে এফডিইবির মানববন্ধন

৫

মার্চেন্ডাইজার জামাল উদ্দিনের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে AMFB-এর মানববন্ধন

৬

জাবির ৪৬তম ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠানের আহ্বায়ক নির্বাচিত, কোষাধ্যক্ষ মনোনীত

৭

‎সেনবাগে অষ্টম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, অভিমানের জেরে আত্মহত্যার ধারণা

৮

সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সিরাতুন্নবী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

৯

ধুনটে শিক্ষার্থীদের আত্মউন্নয়ন সেমিনার ও ৬ পরিবারকে ছাগল প্রদান

১০

তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক শিবির নেতা সুমন গ্রেপ্তার

১১

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১২

আদমদীঘিতে সালিশের ভিডিও করায় বসতবাড়িতে হামলা, খড়ের পালায় আগুন

১৩

দুর্গাপূজায় নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতায় থাকবে এসআরবি-১৩, ঠাকুরগাঁওয়ে ৪৭৮ মণ্ডপ

১৪

জামায়াত বেহেশতের লোভ দেখায়, ঢাকের তালে উলুধ্বনিও দেয়: প্রতিমন্ত্রী শাহে আলম

১৫

কুষ্টিয়ায় লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ৩ দিনব্যাপী স্মরণোৎসব ও মেলা শুরু

১৬

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

হিফজুল কোরআন প্রতিযোগিতা-২৬ এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

১৮

দেশে শীতের আগমন কবে, তাপমাত্রা কমার আভাস দিল আবহাওয়া অধিদপ্তর

১৯

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী

২০