সর্বশেষ
||হুমকির মুখে মহেশখালীর ম্যানগ্রোভ বন, উজাড় ও দখলে বাড়ছে উপকূল ধ্বংসের আশঙ্কা||দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত||আটোয়ারীর দক্ষিণ দুর্গাপুর সরকারি প্রাথমিকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত||আত্রাইয়ে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত||পঞ্চম শ্রেনীর স্কুলছাত্রীকে ধর্ষণ, বিচারে ৪২ বছরের অনাথ চন্দ্র বর্ম্মনকে যাবজ্জীবন ও অর্থদন্ড||রামগঞ্জে কোরআনে হাফেজদের পাগড়ী প্রদান অনুষ্ঠিত||মাজার ও খানকায় হামলার প্রতিবাদে রাঙামাটিতে আহলে সুন্নাত ওয়াল জামা’আতের মানববন্ধন||প্রবাসীর স্ত্রীর গোপন ভিডিও ধারণ ও ছড়ানোর অভিযোগ, ক্বওমি মাদ্রাসার মাওলানা মিরাজ গ্রেপ্তার||ববি উপাচার্যকে মেহেন্দিগঞ্জ দক্ষিণাঞ্চল কল্যাণ সমিতি ও শ্রীপুর মাধ্যমিক বিদ্যালয় অ্যাসোসিয়েশনের শুভেচ্ছা||ছাত্রদল নেতার ফেসবুক পোস্টে কমেন্ট করে বিপাকে শিক্ষার্থী, শাসিয়ে ডিলেট করানোর অভিযোগ 

মাজার ও খানকায় হামলার প্রতিবাদে রাঙামাটিতে আহলে সুন্নাত ওয়াল জামা’আতের মানববন্ধন

Share this news with

দেশের বিভিন্ন স্থানে অলি-আউলিয়ার মাজার ও খানকায় হামলার ঘটনার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আহলে সুন্নাত ওয়াল জামা’আত রাঙামাটি জেলা। সোমবার (১৮ মে) বিকেলে বনরুপা জামে মসজিদের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন— ধর্মীয় স্থাপনায় হামলা, ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টি কোনোভাবেই ইসলাম সমর্থন করে না। তারা অভিযোগ করেন, একটি চক্র নিজেদের “তৌহিদি জনতা” পরিচয়ে দেশের বিভিন্ন মাজার ও খানকায় হামলা চালিয়ে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরির চেষ্টা করছে। এসব কর্মকাণ্ড বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, ঢাকার শাহ আলী বোগদাদীর (রহ.) মাজারসহ বিভিন্ন স্থানে হামলার ঘটনায় সাধারণ ধর্মপ্রাণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। মাজার ও খানকা মুসলিম ঐতিহ্য, আধ্যাত্মিক শিক্ষা এবং সম্প্রীতির অংশ উল্লেখ করে তারা বলেন, এসব স্থাপনায় হামলা দেশের ধর্মীয় সহাবস্থানের জন্য হুমকি।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সভাপতি আলহাজ্ব মাওলানা এম এ মুস্তফা হেজাজী। বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা শফিউল আলম আল ক্বাদেরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ আলহাজ্ব মো. আখতার হোসেন চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা সুলতান মাহমুদ আল ক্বাদেরী ও হাফেজ মাওলানা নঈম উদ্দিন আল ক্বাদেরী।

এসময় সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ ও জাতির শান্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হুমকির মুখে মহেশখালীর ম্যানগ্রোভ বন, উজাড় ও দখলে বাড়ছে উপকূল ধ্বংসের আশঙ্কা

দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

আটোয়ারীর দক্ষিণ দুর্গাপুর সরকারি প্রাথমিকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আত্রাইয়ে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত

পঞ্চম শ্রেনীর স্কুলছাত্রীকে ধর্ষণ, বিচারে ৪২ বছরের অনাথ চন্দ্র বর্ম্মনকে যাবজ্জীবন ও অর্থদন্ড

রামগঞ্জে কোরআনে হাফেজদের পাগড়ী প্রদান অনুষ্ঠিত

মাজার ও খানকায় হামলার প্রতিবাদে রাঙামাটিতে আহলে সুন্নাত ওয়াল জামা’আতের মানববন্ধন

প্রবাসীর স্ত্রীর গোপন ভিডিও ধারণ ও ছড়ানোর অভিযোগ, ক্বওমি মাদ্রাসার মাওলানা মিরাজ গ্রেপ্তার

ববি উপাচার্যকে মেহেন্দিগঞ্জ দক্ষিণাঞ্চল কল্যাণ সমিতি ও শ্রীপুর মাধ্যমিক বিদ্যালয় অ্যাসোসিয়েশনের শুভেচ্ছা

ছাত্রদল নেতার ফেসবুক পোস্টে কমেন্ট করে বিপাকে শিক্ষার্থী, শাসিয়ে ডিলেট করানোর অভিযোগ 

১০

মাইনীমুখ বাজারে ঈদকে সামনে রেখে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

১১

জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

১২

ঈদকে সামনে নরসিংদীতে জাল টাকার কারখানায় র‍্যাবের অভিযান, আটক ১

১৩

জবি গ্যারেজে চুরি ঠেকাতে কড়া নজরদারির দাবি জকসু সদস্য আব্দুল্লাহ আল ফারুকের

১৪

অপহরণের ২৪ ঘন্টার মধ্যে র‍্যাবের অভিযানে শিশু উম্মে হানি উদ্ধার, অভিযুক্ত দম্পতি আটক

১৫

ববি প্রকৌশল দপ্তরের বিরুদ্ধে ঠিকাদারের বিল ১৩ মাস আটকে রাখার অভিযোগ

১৬

ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে ৭ দিন ট্রাক-লরি চলাচল বন্ধ

১৭

পরিবেশ সুরক্ষায় এগিয়ে নরসিংদী: বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট নির্মাণে চুক্তি স্বাক্ষর

১৮

বগুড়ায় ব্যবসায়ীর কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি, ১১ জনের বিরুদ্ধে মামলা

১৯

হোসেনপুরে সমিতির টেকসই উন্নয়ন সমবায় ব্যবস্থাপনা ও আয়বর্ধন সংক্রান্ত ১ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

২০