সর্বশেষ
||মাজার ও খানকায় হামলার প্রতিবাদে রাঙামাটিতে আহলে সুন্নাত ওয়াল জামা’আতের মানববন্ধন||প্রবাসীর স্ত্রীর গোপন ভিডিও ধারণ ও ছড়ানোর অভিযোগ, ক্বওমি মাদ্রাসার মাওলানা মিরাজ গ্রেপ্তার||ববি উপাচার্যকে মেহেন্দিগঞ্জ দক্ষিণাঞ্চল কল্যাণ সমিতি ও শ্রীপুর মাধ্যমিক বিদ্যালয় অ্যাসোসিয়েশনের শুভেচ্ছা||ছাত্রদল নেতার ফেসবুক পোস্টে কমেন্ট করে বিপাকে শিক্ষার্থী, শাসিয়ে ডিলেট করানোর অভিযোগ ||মাইনীমুখ বাজারে ঈদকে সামনে রেখে ভ্রাম্যমাণ আদালতের অভিযান||জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত||ঈদকে সামনে নরসিংদীতে জাল টাকার কারখানায় র‍্যাবের অভিযান, আটক ১||জবি গ্যারেজে চুরি ঠেকাতে কড়া নজরদারির দাবি জকসু সদস্য আব্দুল্লাহ আল ফারুকের||অপহরণের ২৪ ঘন্টার মধ্যে র‍্যাবের অভিযানে শিশু উম্মে হানি উদ্ধার, অভিযুক্ত দম্পতি আটক||ববি প্রকৌশল দপ্তরের বিরুদ্ধে ঠিকাদারের বিল ১৩ মাস আটকে রাখার অভিযোগ

ববি প্রকৌশল দপ্তরের বিরুদ্ধে ঠিকাদারের বিল ১৩ মাস আটকে রাখার অভিযোগ

Share this news with

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রকৌশল দপ্তরের বিরুদ্ধে দীর্ঘ ১৩ মাস ধরে এক ঠিকাদারের বিল আটকে রাখার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট দপ্তরের সহকারী প্রকৌশলী মামুন অর রশীদের সঙ্গে ‘সমঝোতা’ না হওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ঠিকাদার।

ভুক্তভোগী প্রতিষ্ঠান ‘মুন্সি এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী সাইফুল মুন্সি অভিযোগ করে বলেন, “সহকারী প্রকৌশলী মামুন অর রশীদ দীর্ঘদিন ধরে আমার কাছে ঘুষের দাবি করে আসছেন। যিনি তাকে টাকা দেন, তার বিল দ্রুত ছেড়ে দেওয়া হয়। কিন্তু আমি তাকে চাঁদা না দেওয়ায় গত ১৩ মাস ধরে আমার পাওনা বিলটি আটকে রাখা হয়েছে।”

ঠিকাদার সাইফুল মুন্সি আরও অভিযোগ করেন, “সবাই বিল পেয়ে গেলেও শুধুমাত্র সমঝোতা না হওয়ার কারণে আমার বিলটি আটকে আছে। এ বিষয়ে কথা বলতে গতকাল (রবিবার) আমি তার কক্ষে গেলে তিনি আমার সাথে অসৌজন্যমূলক আচরণ করেন এবং রুম থেকে বের করে দেন।”

অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে সহকারী প্রকৌশলী মামুন অর রশীদ ঘুসের দাবি সম্পূর্ণ অস্বীকার করেন। তিনি বলেন, “এমন কোনো ঘটনা ঘটেনি। মূলত ঠিকাদার সময়মতো প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে না পারায় বিল তৈরিতে দেরি হয়েছে।”

বিল আটকে থাকার কারণ ব্যাখ্যা করে তিনি আরও বলেন, “তিনি (ঠিকাদার) যে কাজগুলো করেছেন, সংশ্লিষ্ট দপ্তর থেকে সেগুলোর একটি কাজের প্রত্যয়নপত্র নিয়ে আসতে বলেছিলাম। এতে আমার কাজের সুবিধা হতো, কিন্তু তিনি তা সরবরাহ করতে পারেননি। আমি সরকারি চাকরি করি, বিল পাসের একটি নির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে।”

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপ-প্রধান প্রকৌশলী মুরশিদ আবেদিন বলেন, “কোনো ঠিকাদারের বিল ১৩ মাস তো দূরের কথা, ১৩ দিনও আটকে রাখার কোনো সুযোগ নেই। কাজ সঠিকভাবে সম্পন্ন হয়েছে কি না, তাও আমার জানা নেই।”

তিনি বলেন, “আমাদের মামুন সাহেবের কিছুটা গাফিলতি আছে। নিয়মানুযায়ী আমরা যে কাজ করেছি, সেটার একটি প্রত্যয়নপত্র লাগবেই, তা না হলে বিল পাস করা সম্ভব নয়।”

চাঁদা বা ঘুস দাবির অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপ-প্রকৌশলী বলেন, “না, এমন কোনো ঘটনা আমার জানা নেই।”

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাজার ও খানকায় হামলার প্রতিবাদে রাঙামাটিতে আহলে সুন্নাত ওয়াল জামা’আতের মানববন্ধন

প্রবাসীর স্ত্রীর গোপন ভিডিও ধারণ ও ছড়ানোর অভিযোগ, ক্বওমি মাদ্রাসার মাওলানা মিরাজ গ্রেপ্তার

ববি উপাচার্যকে মেহেন্দিগঞ্জ দক্ষিণাঞ্চল কল্যাণ সমিতি ও শ্রীপুর মাধ্যমিক বিদ্যালয় অ্যাসোসিয়েশনের শুভেচ্ছা

ছাত্রদল নেতার ফেসবুক পোস্টে কমেন্ট করে বিপাকে শিক্ষার্থী, শাসিয়ে ডিলেট করানোর অভিযোগ 

মাইনীমুখ বাজারে ঈদকে সামনে রেখে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

ঈদকে সামনে নরসিংদীতে জাল টাকার কারখানায় র‍্যাবের অভিযান, আটক ১

জবি গ্যারেজে চুরি ঠেকাতে কড়া নজরদারির দাবি জকসু সদস্য আব্দুল্লাহ আল ফারুকের

অপহরণের ২৪ ঘন্টার মধ্যে র‍্যাবের অভিযানে শিশু উম্মে হানি উদ্ধার, অভিযুক্ত দম্পতি আটক

ববি প্রকৌশল দপ্তরের বিরুদ্ধে ঠিকাদারের বিল ১৩ মাস আটকে রাখার অভিযোগ

১০

ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে ৭ দিন ট্রাক-লরি চলাচল বন্ধ

১১

পরিবেশ সুরক্ষায় এগিয়ে নরসিংদী: বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট নির্মাণে চুক্তি স্বাক্ষর

১২

বগুড়ায় ব্যবসায়ীর কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি, ১১ জনের বিরুদ্ধে মামলা

১৩

হোসেনপুরে সমিতির টেকসই উন্নয়ন সমবায় ব্যবস্থাপনা ও আয়বর্ধন সংক্রান্ত ১ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৪

জবি সমাজকর্ম বিভাগে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

১৫

মাছের আড়তে মোবাইল কোর্ট, জনসম্মুখে ধ্বংস করা হলো ভেজাল চিংড়ি

১৬

জবির দর্শন বিভাগে যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৭

রাঙ্গামাটিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৮

বাস্তবায়ন নিয়ে ধোঁয়াশা কাটছে না কুমিল্লা বিভাগ

১৯

বিএনসিসি কালেক্টিভ ক্যাম্প-২০২৬ এর শ্রেষ্ঠ ক্যাডেট ইবি শিক্ষার্থী মোসাদ্দেক

২০