আরাফাত হোসেন, জাবি প্রতিনিধি
১২ মে ২০২৬, ২:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাবিতে আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রবীন্দ্রনাথ ঠাকুর হল

Share this news with

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত ‘১৯তম আহনাফ তাহমীদ খান রাইয়ান আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা’-এ চ্যাম্পিয়ন হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল। প্রতিযোগিতাটির আয়োজন করে জাহাঙ্গীরনগর ডিবেট অর্গানাইজেশন (জেডিও)।

চ্যাম্পিয়ন দলের হয়ে বিতর্ক করেন ইতিহাস বিভাগের ৫১তম আবর্তনের শিক্ষার্থী সাহেদ হোসেন ও আসিফ আল ইমরান এবং আইবিএ’র ৫১তম আবর্তনের শিক্ষার্থী অভিষেক শর্মা।
প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের বিতার্কিকরা অংশ নেন। যুক্তি, তথ্যনির্ভর উপস্থাপনা ও বিতর্ক দক্ষতায় শ্রেষ্ঠত্ব দেখিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এ বিষয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল সংসদের সহ-সভাপতি (ভিপি) অমিত কুমার বণিক বলেন, “বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল বরাবরই বিতর্ক অঙ্গনে নিজেদের সক্ষমতার স্বাক্ষর রেখে আসছে। গত আসরেও আমাদের হল চ্যাম্পিয়ন হয়েছিল। হল সংসদের প্রতিনিধি হিসেবে এ অর্জন আমাদের জন্য গর্বের। বিতার্কিকদের জন্য শুভকামনা থাকবে, তারা যেন ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখতে পারে। একইসঙ্গে প্রয়াত আহনাফ তাহমীদ খান রাইয়ানের স্মরণে এ আয়োজন করায় জাহাঙ্গীরনগর ডিবেট অর্গানাইজেশনকে ধন্যবাদ জানাই।”

হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) মো. মাহমুদুল হাসান ইমন বলেন, “সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে হল প্রশাসন সবসময় সহযোগিতা করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়াতে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৬

১

১৩তম গ্রেডের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ইবতেদায়ী শিক্ষকদের লাগাতার অবস্থান

২

ভিকারুননিসা নূন স্কুলের অভিভাবকদের প্রতিবাদ ও মানববন্ধন

৩

জাতীয় প্রেসক্লাবের সামনে জেটেবের বিক্ষোভ সমাবেশ

৪

কারিগরি শিক্ষা ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার রক্ষার দাবিতে এফডিইবির মানববন্ধন

৫

মার্চেন্ডাইজার জামাল উদ্দিনের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে AMFB-এর মানববন্ধন

৬

জাবির ৪৬তম ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠানের আহ্বায়ক নির্বাচিত, কোষাধ্যক্ষ মনোনীত

৭

‎সেনবাগে অষ্টম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, অভিমানের জেরে আত্মহত্যার ধারণা

৮

সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সিরাতুন্নবী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

৯

ধুনটে শিক্ষার্থীদের আত্মউন্নয়ন সেমিনার ও ৬ পরিবারকে ছাগল প্রদান

১০

তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক শিবির নেতা সুমন গ্রেপ্তার

১১

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১২

আদমদীঘিতে সালিশের ভিডিও করায় বসতবাড়িতে হামলা, খড়ের পালায় আগুন

১৩

দুর্গাপূজায় নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতায় থাকবে এসআরবি-১৩, ঠাকুরগাঁওয়ে ৪৭৮ মণ্ডপ

১৪

জামায়াত বেহেশতের লোভ দেখায়, ঢাকের তালে উলুধ্বনিও দেয়: প্রতিমন্ত্রী শাহে আলম

১৫

কুষ্টিয়ায় লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ৩ দিনব্যাপী স্মরণোৎসব ও মেলা শুরু

১৬

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

হিফজুল কোরআন প্রতিযোগিতা-২৬ এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

১৮

দেশে শীতের আগমন কবে, তাপমাত্রা কমার আভাস দিল আবহাওয়া অধিদপ্তর

১৯

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী

২০