সর্বশেষ
||নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত: জামায়াত থেকে বহিষ্কার গাজী নজরুল ইসলাম||চিতলমারীতে বীর মুক্তিযোদ্ধা মো. সাদেক আহম্মেদ খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত||রাজশাহীতে অনুমোদনহীন বিদেশি চকলেট-লজেন্স বিক্রি, ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা||তুরস্কে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান, জোরদার হবে প্রতিরক্ষা সহযোগিতা||রবিউল সভাপতি, জাবের সা: সম্পাদক; আল-ইহসান ব্লাড নেটওয়ার্কের নতুন কমিটি গঠন||বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে, আহত ১২; চালক পলাতক||মোটরসাইকেলে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২||আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল রুনা, এবার গ্রেপ্তার অনলাইন জুয়ার অভিযোগে||কুড়িগ্রামে আসছেন আখতার, সার্জিস ও নাসীরুদ্দীন পাটোয়ারী সহ সেন্ট্রাল নেতৃবৃন্দ||চিতলমারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর ও মূল্যবান সম্পদ ভস্মীভূত
আশেকে এলাহী শিবলী, ধুনট (বগুড়া) প্রতিনিধি
১২ মে ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ধুনটে স্কুলছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামি সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার

Share this news with

বগুড়ার ধুনট উপজেলায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার প্রধান ও পলাতক আসামি আব্দুল কাদের ফকির (৭২)-কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। মঙ্গলবার (১১ মে) রাত সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার নরেন্দ্র বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুল কাদের ফকির ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের যুগীগাঁতী গ্রামের মৃত অবিয়া ফকিরের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ধুনট উপজেলার শ্যামবাড়ী গ্রামের এক বাসিন্দার ১২ বছর বয়সী মেয়ে স্থানীয় পাঁচথুপী নশরতপুর ৩ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী। অভিযুক্ত আব্দুল কাদের ফকির মাঝে মাঝে ওই ছাত্রীর বাড়িতে আসতেন এবং তাদের বসতবাড়ি দেখাশোনার কাজ করতেন।

গত ৩ এপ্রিল (২০২৬) সকাল সোয়া ১১টার দিকে অভিযুক্ত আব্দুল কাদের ওই শিশুটিকে বাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন করার কথা বলে পাশের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যান। সেখানে দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। পরে শিশুটি কান্নারত অবস্থায় বাড়ি ফিরে এসে তার মাকে বিস্তারিত জানালে পরিবারের পক্ষ থেকে ধুনট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত আব্দুল কাদের এলাকা ছেড়ে পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া র‌্যাব-১২ ও ধুনট থানা পুলিশ এক যৌথ আভিযানিক দল গঠন করে। মঙ্গলবার দিবাগত রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার নরেন্দ্র বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তারা।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, “র‌্যাব-১২-এর কারিগরি ও মাঠ পর্যায়ের সহযোগিতায় আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। গ্রেপ্তারের পর মঙ্গলবার সকালেই তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।”

ভুক্তভোগী পরিবার এই দ্রুত গ্রেপ্তারে সন্তোষ প্রকাশ করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত: জামায়াত থেকে বহিষ্কার গাজী নজরুল ইসলাম

চিতলমারীতে বীর মুক্তিযোদ্ধা মো. সাদেক আহম্মেদ খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজশাহীতে অনুমোদনহীন বিদেশি চকলেট-লজেন্স বিক্রি, ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

তুরস্কে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান, জোরদার হবে প্রতিরক্ষা সহযোগিতা

রবিউল সভাপতি, জাবের সা: সম্পাদক; আল-ইহসান ব্লাড নেটওয়ার্কের নতুন কমিটি গঠন

বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে, আহত ১২; চালক পলাতক

মোটরসাইকেলে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২

আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল রুনা, এবার গ্রেপ্তার অনলাইন জুয়ার অভিযোগে

কুড়িগ্রামে আসছেন আখতার, সার্জিস ও নাসীরুদ্দীন পাটোয়ারী সহ সেন্ট্রাল নেতৃবৃন্দ

চিতলমারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর ও মূল্যবান সম্পদ ভস্মীভূত

১০

আদমদীঘিতে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার

১১

জাবি মেডিকেলে ২১ দিনে ২০ হাজার পিস ওষুধ গায়েব

১২

জাবিতে ২৪-২৫ জুলাই আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা

১৩

র‍্যাগিংয়ের অভিযোগে জাবির পদার্থবিজ্ঞান বিভাগের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

১৪

মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটিতে এম এ সালাম রুবেল

১৫

সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড

১৬

‎মাটিরাঙ্গায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ‎

১৭

মৃত্যুর আগেই নিজের কফিন তৈরি রেখেছেন সাবেক চেয়ারম্যান

১৮

‎নোয়াখালীতে পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

১৯

মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল গান্ধী-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতারা

২০