নাজমুল হাসান, নরসিংদী প্রতিনিধি
১১ মে ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নরসিংদীতে মেঘনায় গোসল করতে নেমে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

Share this news with

নরসিংদী শহরের নাগরিয়াকান্দি এলাকায় সহপাঠীদের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নেমে মাহির শাহরিয়ার (১৭) নামে ঢাকা বিএএফ শাহীন কলেজের এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিখোঁজের প্রায় ৪ ঘণ্টা পর নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সোমবার (১১ মে) বেলা সাড়ে ১১টার দিকে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার পর বিকেল পৌনে ৪টার দিকে ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন এস এম মাকসুদুর রহমান, পরিদর্শক, করিমপুর নৌ পুলিশ ফাঁড়ি।

সহপাঠীদের বরাতে জানা যায়, সোমবার সকালে বিএএফ শাহীন কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজসহ ঢাকার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী নরসিংদীতে ভ্রমণে আসে। পরে তারা নাগরিয়াকান্দি সেতু এলাকায় ঘুরতে যায়।

একপর্যায়ে কয়েকজন শিক্ষার্থী মেঘনার শাখা নদীতে গোসল করতে নামলে সাঁতার না জানার কারণে মাহির শাহরিয়ারসহ তিনজন প্রবল স্রোতে তলিয়ে যেতে থাকে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে দুইজনকে উদ্ধার করতে পারলেও মাহির নিখোঁজ হন।

পরে স্থানীয় ফায়ার সার্ভিস ও বিশেষ ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে বিকেল পৌনে ৪টার দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

এস এম মাকসুদুর রহমান জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে। নিহত শিক্ষার্থীর স্বজনরা ঢাকা থেকে পৌঁছানোর পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৬

১

১৩তম গ্রেডের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ইবতেদায়ী শিক্ষকদের লাগাতার অবস্থান

২

ভিকারুননিসা নূন স্কুলের অভিভাবকদের প্রতিবাদ ও মানববন্ধন

৩

জাতীয় প্রেসক্লাবের সামনে জেটেবের বিক্ষোভ সমাবেশ

৪

কারিগরি শিক্ষা ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার রক্ষার দাবিতে এফডিইবির মানববন্ধন

৫

মার্চেন্ডাইজার জামাল উদ্দিনের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে AMFB-এর মানববন্ধন

৬

জাবির ৪৬তম ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠানের আহ্বায়ক নির্বাচিত, কোষাধ্যক্ষ মনোনীত

৭

‎সেনবাগে অষ্টম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, অভিমানের জেরে আত্মহত্যার ধারণা

৮

সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সিরাতুন্নবী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

৯

ধুনটে শিক্ষার্থীদের আত্মউন্নয়ন সেমিনার ও ৬ পরিবারকে ছাগল প্রদান

১০

তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক শিবির নেতা সুমন গ্রেপ্তার

১১

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১২

আদমদীঘিতে সালিশের ভিডিও করায় বসতবাড়িতে হামলা, খড়ের পালায় আগুন

১৩

দুর্গাপূজায় নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতায় থাকবে এসআরবি-১৩, ঠাকুরগাঁওয়ে ৪৭৮ মণ্ডপ

১৪

জামায়াত বেহেশতের লোভ দেখায়, ঢাকের তালে উলুধ্বনিও দেয়: প্রতিমন্ত্রী শাহে আলম

১৫

কুষ্টিয়ায় লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ৩ দিনব্যাপী স্মরণোৎসব ও মেলা শুরু

১৬

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

হিফজুল কোরআন প্রতিযোগিতা-২৬ এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

১৮

দেশে শীতের আগমন কবে, তাপমাত্রা কমার আভাস দিল আবহাওয়া অধিদপ্তর

১৯

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী

২০